নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   টিপুকে হত্যার চেষ্টায় কাউছার, মুকুলকে আসামী করে মামলা
মামলা / টিপুকে হত্যার চেষ্টায় কাউছার, মুকুলকে আসামী করে মামলা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে(৪৫)কে হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের  হয়েছে। গত শনিবার (৭ সেপ্টম্বর) রাতে আহত বিএনপি নেতা টিপু বাদী হয়ে ৫৩ জনের নাম উল্লেখ্য করে ও আরো ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৪(৯)২৪।
রোববার (৮ সেপ্টম্বর) মামলার সত্যতা নিশ্চিত করেন বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন,
মামলায় ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশা , মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বিএনপির কর্মী সৌরভ , রাজিব , মোস্তাক আহমেদ, মোঃ পাভেল সরকার , জাকির হোসেন, মোঃ রাসেল আহম্মেদ. ওয়াসিম ওরফে বোমারু ওয়াসিম, আবদুল জলিল, মোঃ রুবেল, কামলেটঁ, মোঃ শাহ আলমসহ বিএনপি ও আওয়ামীলীগের ৫৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় দেড়শ’ জনকে আসামী করা হয়।
উল্লেখ্য গত শুক্রবার (৬ সেপ্টম্বর) বন্দরের তিনগাঁও এলাকায় একটি সভায় যোগদান করতে যাওয়ার পথে নবীগঞ্জের কামালউদ্দিনের মোড় এলাকায় নিজ দলের অপর গ্রুপের নেতাকর্মীদের হাতে বেধরক  মারধরের শিকার হন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা খায়রুল কবির মুন্না ও মাসুদ রানা। হামলার সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মামলায় উল্লেখ করা হয়, গত  শুক্রবার বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে আবুল কাউসার আশা ও আতাউর রহমান মুকুলের নেতৃত্বে বিবাদীরা দেশী বিদেশী অস্ত্র নিয়ে হামলা করে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...