নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া ও মিলাদ
প্রতিষ্ঠাবার্ষিক / জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া ও মিলাদ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দেওভোগস্থ জান্নাত কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরিফ মায়া। এসময় রহিমা শরিফ মায়া বলেন,

আপনারা জানেন তারেক রহমানকে কি নির্যাতন করে তাকে বিদেশের মাটিতে পাঠিয়ে দিয়েছে। আরাফাত রহমান কোকোর শরীরে বিষাক্ত পয়জন ঢুকিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এক সন্তান হারানোর পরে এবং আরেক সন্তানকে বিদেশে পাঠানোর পরেও তিনি আমাদেরকে ভালোবেসে কোথাও যান নি। তাই তো বাংলাদেশের মানুষ তাকে আপোষহীন নেত্রী হিসেবে উপাধি দিয়েছে। অথচ খুনি হাসিনা তার নেতাকর্মীদের ফেলে রেখে ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে। ভারত সরকারকে বলে দিতে চাই, অনতিবিলম্বে খুনি হাসিনাকে দেশে পাঠিয়ে দিতে হবে এবং তাকে জনগণের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের আওতায় আনা হবে।তিনি আরও বলেন,গত ১৭টি বছর স্বৈরাচারী শেখ হাসিনা তার স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করেছেন।

অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে তিল তিল করে নির্যাতন করে তার শরীরে বিষাক্ত জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলাম কিন্তু মাকে মুক্ত করতে পারিনি। আজকে সেই স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় নিয়েছে, মা মুক্ত ও স্বাধীন হয়েছেন। ক্ষমতার মসনদ ছেড়ে দিয়ে ঐ স্বৈরাচারী হাসিনা একদিনও দেশে থাকতে পারেন নি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষকে ভালোবেসে দেশের মাটিতেই থেকে গিয়েছেন। বক্তব্য শেষে খালেদা জিয়া, তারেক রহমান এবং এড. টিপুর সুস্থতা ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে এ সময় বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...