নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আকিজ এগ্রো ফিড কোম্পানিতে হামলায় ৭ জন আহত, ব্যাপক  ক্ষতিসাধন
হামলা / আকিজ এগ্রো ফিড কোম্পানিতে হামলায় ৭ জন আহত, ব্যাপক  ক্ষতিসাধন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে আকিজ কোম্পানিতে হামলা, ভাংচুরসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লোপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কুতুববাগ দরবারের লোকজনদের বিরুদ্ধে । মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)  দুপুরে এ  হামলার ঘটনা ঘটে।  এ ঘটনায়  কোম্পানির ৫/৭ জন আনসার সদস্য  আহত হওয়ার খবর পাওয়া গেছে । আহতদের নাম পরিচয় তাৎক্ষনিক জানা সম্ কুতুববাগ দরবার শরীফ( জাকির শাহ্)’র লালিত ক্যাডার বাহিনীর ৪০/৫০ জন হঠাৎ কোম্পানির গেইট ভাংচুর করে ভিতরে প্রবেশ পূর্বক প্রায় ২০ লাখ টাকার মালামাল লোপাট করে নিয়ে গেছে বলে কোম্পানির এডমিন আল আমিন মোল্লা হিরা গনমাধ্যমকে জানান। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে ,  বন্দরের মদনপুর -মদনগঞ্জ সড়কের বাগবাড়িতে আকিজ কোম্পানির কাজ চলমান রয়েছে ।  আকিজ এগ্রো ফিড কোম্পানির উৎপাদন শুরু হবে আর মাত্র ২৯ দিন বাকি। সেই কোম্পানিতে মঙ্গলবার দুপুরে আব্দুস সালাম, মাসুদ, হাসানের নের্তৃত্বে ৪০/৫০ জন দূর্বৃত্তরা কুতুববাগ দরবার শরীফের ভিতর হতে বের হয়ে হঠাৎ হামলা চালিয়ে ভিতরে প্রবেশ করে। এতে আতংকিত হয়ে পরে আনসারসহ শত শত শ্রমিকরা। প্রতিজনের হাতে লোহার রড, এস এস পাইপসহ দাঁড়ালো অস্ত্র নিয়ে এ হামলা চালায়। এতে প্রতিষ্ঠানের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।  দূর্বৃত্তদের হামলায় ৫/৭ জন আনসার সদস্য আহত হয়েছে।


এর পূর্বেও ২/৩ দিন আব্দুস সালাম গেইটে গিয়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাদের নাম ধরে গালিগালাজ করেছে। গেইট আনসারদের অকথ্য ভাষায় গালিগালাজ করে অফিসারদের আসতে বলে। ওনি প্রতিষ্ঠানের ভিতরে যেতে বাধ্য নয় বলেও হুমকি দিয়ে যায় বলে আনসার সদস্য জানান।  আকিজ এগ্রো ফিড কোম্পানিতে হামলার ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।  যেকোন সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করছে এলাকাবাসী।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...