নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   সোনারগাঁয়ে মামলা বানিজ্য বন্ধ করতে হবে- শাহ আলম মুকুল
সংস্কার / সোনারগাঁয়ে মামলা বানিজ্য বন্ধ করতে হবে- শাহ আলম মুকুল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

সোনারগাঁ প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা তুলে নিয়ে দেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল।

বৃহস্পতিবার বিকেলে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্ত ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই অনুরোধ করেন।

তিনি বলেন, সোনারগাঁ থানা বিএনপির কিছু হাইব্রিড নেতা আছে যারা দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে গণহারে মামলা দিয়ে মামলা বানিজ্য করছে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিবো এবং তাদের এই বানিজ্য বন্ধ করব।
শাহ আলম মুকুল বলেন, সোনারগাঁ থানা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন কোম্পানিতে চাঁদাবাজি করছে কিছু হাইব্রিডরা নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থা কর্মসূচি পালন করব ।
সোনারগাঁ থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী এনামুল হক রবিনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জুম্মন সরকারের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সনমান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রমজান আলী সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মো: পনির হোসেন, শম্ভুপুরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমির হোসেন মেম্বার, শম্ভুপুরা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহাদাত মেম্বার, সোনারগাঁ পৌর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রুবেল, সোনারগাঁ থানা যুবদলের সাবেক প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন,  ছাত্রদল নেতা ইমন, বিএনপি নেতা মোমেন, যুবদল নেতা রনিসহ মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...