নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   বন্দরে ৩ ইউনিয়নে গড়ে উঠা ৫০টি ইটভাটার পরিবেশ দূষনে বন্ধি ৭০ গ্রামের মানুষ
বন্দরে ৩ ইউনিয়নে গড়ে উঠা ৫০টি ইটভাটার পরিবেশ দূষনে বন্ধি ৭০ গ্রামের মানুষ
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে পরিবেশ দুষণ বিরোধী আলোচনা সভায় উপস্থিত হয়ে চরম বিপাকে পরেন স্থানীয় ৮-১০ জন ইটভাটার মালিক।রোববার (৩০ অক্টোবর) দুপুরে বন্দর উপজেলার বাগদোবাড়িয়া নাগিনা জোহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পরিবেশ দুষণ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এলাকাবাসী জানিয়েছে,বন্দরের উত্তরা লের মদনপুর, ধামগড় ও মুছাপুর ৩টি ইউনিয়নে ৭০টি গ্রাম ঘিরে গড়ে উঠেছে অর্ধশত ইটভাটা। এসব ইটভাটা সহ আরো শতাধিক শিল্পকল কারখানার শব্দ দূষন, বায়ূ দূষণ হচ্ছে । পরিবেশ দূষণ রক্ষা করতে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা দপ্তর সমন্বয়ে এক র্শীষক আলোচনা সভা আয়োজন করা হয়। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক এইচএম পারভেজ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তর উপ পরিচালক মুহাম্মদ আব্দল্লাহ আল মামুন। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী এম,এ সালাম, বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজিব রায়হান, বাগদোবাড়িয়া নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. গোলাপ হোসেন ভূঁইয়া, নাগিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউল আলম, নারায়ণগঞ্জ জেলা এনজিওর স্বমন্বয়ক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এমএ মান্নন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবকে সদস্য গাজী আরিফুল ইসলাম আলীনুর, ইটভাটার মালিক আজিজুল ইসলাম আজিজ, আমান উল্লাহ আমান, মোক্তার হোসেন ভূঁইয়া, মো. আলমগীর হোসেন, মো. শফিউল্লাহ, মো. ইলিয়াছ মোল্লা ও স্থানীয় স্কুল, মাদরাসা শিক্ষক ও অভিভাবক বৃন্দ।আলোচনা সভায় অথিতি হিসাবে উপস্থিত ইটভাটার মালিকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, যখন তখন অপরিকল্পিত ভাবে জনবহুল এলাকায় প্রথামিক, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মাদরাসা সংলগ্নে গড়ে ওঠা ইটভাটার বায়ু দুষণে মারাত্বক ভাবে দুষীত হচ্ছে পরিবেশ। এই পরিবেশ দুষণের হাত থেকে মানুষকে বাঁচাতে ইটভাটা বন্ধের দাবি জানান। পরিবেশ রক্ষায় শুধু স্কুলের ছাত্র ছাত্রী নয়, সবাইকে সচেতন হওয়া উচিৎ। পরিবেশ রক্ষা করতে না পারলে আমরা সবাই ঝুঁকির মুখে থাকবো। শব্দ দূষন, বায়ূ দূষণ পরিবেশ দূষণের হাত থেকে আমাদের বাঁচতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, দোকান পাটের সামনে ডাস্টবিন রাখতে হবে। যাতে করে ময়লা আবর্জনা ক্লাসিফাই করে নির্দিষ্ট ডাস্টবিনে রক্ষন করা যায়। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা রয়েছে। সভা শেষে ভৌতিক পরিবেশ সুন্দর ও সুসজ্জিত রাখতে দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ডাস্টবিন স্থাপন করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...