নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   সোনারগাঁ বিএনপির তৃণমূল সংলাপে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি
সংলাপ / সোনারগাঁ বিএনপির তৃণমূল সংলাপে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তৃণমূল সংলাপ করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে সংলাপে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি হাজী মুহাম্মদ গিয়াসউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ পৌরসভার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তপন, নারায়ণগঞ্জ বারের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, সোনারগাঁ ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভূঁইয়া,
সাবেক যুগ্ম আহবায়ক শাহজালাল আহমেদ, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রনি, মাসুদ রানা বাবু প্রমুখ।
সংলাপে নেতারা বলেন,তারেক রহমান আগামী বাংলাদেশের রাষ্ট্র প্রধান। তার জনপ্রিয়তায় আওয়ামীলীগের ফ্যাসিবাদী হাসিনা সরকার ইর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে দেশ ছাড়া করেছেন। দ্রুত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...