নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা
মামাল / পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ডাকাত আখ্যা দিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার (২৩ অক্টোবর)  ধামগড় পুলিশ ফাঁড়ী উপ- পরিদর্শক ছামছুল হক বাদী হয়ে ৩৫ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা রুজু করেন।

যার মামলা নং- ৩১(১০)২৪ ধারা- ১৪৩/  ৩২৩/ ৩৩২/ ৩৩৩/ ৩৫৩/ ৩৭৯/ ২২৫/৪২৭ পেনাল কোড- ১৮৬০। এর আগে গত মঙ্গলবার (২২ অক্টোবর)  গভীর রাতে বন্দর উপজেলার  মদনপুর ইউনিয়েনর কেওঢালা বাগদোবাড়িয়া ভাঙ্গাব্রীজের সামনে পুলিশের উপর এ হামলার ঘটনা ঘটে।  আহতদের মধ্যে পুলিশের এসআই ফাহেয়াত উদ্দীন রক্তিমকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে  রাজধানীর রাজারবাগ পুলিশ  হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ধামগড় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ হিসেবে  দায়িত্বে রয়েছেন।
মামলা ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে , বন্দর উপজেলার মদনপুর ইউপির বাগদোবাড়িয়া  ভাঙ্গাব্রিজ এলাকায় বড় বাড়িতে অপহরণের পর মোঃ কদর আলী (৫৫),রোমান(১৮) ও রুহান(১৬) নামে তিন ব্যাক্তিকে ১৭ দিন যাবত  আটক করে রাখেন হাবিবুর রহমান  ও তার লোকজন। এ ঘটনায় অপহৃত ভুক্তভোগী পরিবার  মামলা দায়ের করলে।  পরবর্তীতে  গত মঙ্গলবার রাতে  ধামগড় ফাঁড়ি পুলিশ মাইনউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে  ভিকটিমদের উদ্ধারসহ অপহরণকারি   মাঈন উদ্দিন, কালাম ও  মোক্তার নামে ৩জনকে আটক করে পুলিশের গাড়িতে  উঠানো হয়।
ওই সময় ডাকাত আখ্যা দিয়ে  ৩০/৩৫ জন দুষ্কৃতিকারি দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের উপর  হামলা চালিয়ে আটক তিনজনকে  ছিনিয়ে নেয়। ওই সময় হামলাকারীরা  এসআই ফাহেত উদ্দিন রক্তিমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করাসহ গাড়ি ভাংচুর করে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...