নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ
 প্রচ্ছদ   মহানগর   ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করলো হকার সংহতি
মিলাদ দোয়া / ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করলো হকার সংহতি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জ মহানগর হকার সংহতির’ আয়োজনে আজ ২৮ অক্টোবর, দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহানগর হকার সংহতি’র সভাপতি জসীম উদ্দিন হীরা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন এবং মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লবসহ ছাত্র এবং হকার নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন,
বর্তমান বাংলাদেশ ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদের রক্তের ফলাফল। এই রক্ত বৃথা যেতে পারে না। এই রক্ত দেশের মানুষকে নতুন নির্মাণের ডাক দেয়। কিন্তু আমরা দেখেছি,
বিগত সময়ে নারায়ণগঞ্জের স্থানীয় এমপি হকারদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে। তাদেরকে খেলার অংশ হিসেবে ব্যবহার করেছে। এমপি’র অনুগতরা হকারদের কাছ থেকে চাঁদাবাজি করেছে, লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে, দখল-সন্ত্রাসের কাজে ব্যবহার করেছে। হকারদের দিয়ে ছাত্র-জনতার উপর হামলা চালিয়েছে। যদিও প্রশাসন ইতিমধ্যে হকার্সলীগ নেতা আসাদকে গ্রেপ্তার করেছে। আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই। একই সাথে আহ্বান করি, ছাত্র-জনতার উপর যে হকাররা হামলা করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা পরিস্কার করে বলি, চাঁদাবাজির দিন শেষ। দখল-সন্ত্রাসের দিন শেষ। নাগরিকদের স্বাচ্ছন্দে  চলাচলের রাস্তা রেখে নিয়ম শৃঙ্খলা মেনে হকারি করতে হবে।   আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই, যারা চাঁদাবাজি করবে তাদের আইনের আওতায় আনুন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...