নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   রাজনীতি   অপপ্রচারের বিরুদ্ধে সোনারগাঁ বিএনপির প্রতিবাদ
সংবাদ সম্মেলন / অপপ্রচারের বিরুদ্ধে সোনারগাঁ বিএনপির প্রতিবাদ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

সোনারগাঁ প্রতিবেদকঃ মিথ্যা,বানোয়াট ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁ উপজেলা বিএনপি।

শনিবার ( ২ নভেমম্বর)  দুপুরে উপজেলা মডেল মসজিদের হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, একটি কুচক্রি মহল সংবাদকর্মীদেরকে ভুল তথ্য দিয়ে সোনারগাঁ বিএনপির ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করাচ্ছে। এর ফলে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছেন।
বিগত ১৬ বছর আওয়ামীলীগের দুঃশাসনের কারণে সোনারগাঁ বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম, নিপীড়ন ও নির্যাতনে জর্জরিত ছিল। অথচ পাঁচ আগষ্টের পর সোনারগাঁয়ে আমরা বিরোধী দলের উপর কোন ধরনের সহিংসতা হতে দেইনি। সোনারগাঁকে আমরা শান্তিপূর্ণ রাখার চেষ্টা করেছি।
তিনি বক্তব্যে বলেন, কোন নেতাকর্মী যদি দলের নির্দেশ অমান্য করে কোন ধরনের অপকর্ম করে তাহলে আমাদের জানাবেন আমরা তদন্তের মাধ্যমে দলীয়ভাবে এর ব্যবস্থা নেব।
এ সময় সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির রফিক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমা আক্তার প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...