নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী
 প্রচ্ছদ   মহানগর   রুহুল আমিন গাজীর মত নেতা পেতে বহু বছর অপেক্ষা করতে হবে – ওবায়দুর রহমান শাহিন
স্মরণ সভা / রুহুল আমিন গাজীর মত নেতা পেতে বহু বছর অপেক্ষা করতে হবে – ওবায়দুর রহমান শাহিন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, দীর্ঘ ১৭ মাস তিনি জেলে ছিলেন। জেলে থেকে চিকিৎসা চেয়েছেন, বারবার অন্তত টেস্ট করাতে দিতে আবেদন করেন। কিন্তু তারা সেটা করতে দেয়নি, বলেছেন উপরের নির্দেশ আছে। সেখান থেকেই ক্যান্সার হয় তার। কিন্তু তিনি আমাদের বুঝতেও দেননি। ৫ আগষ্ট তিনি বিশাল মিছিল নিয়ে শহীদ মিনারে পর্যন্ত গিয়েছিলেন।

নেতৃত্বের দিক থেকে তিনি এক নম্বর ছিলেন। গত কয়েক যুগেও কেউ তার সমান হতে পারেনি। রুহুল আমিন গাজীর মত নেতা পেতে আমাদের বহু বছর অপেক্ষা করতে হবে।দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর আয়োজনে বিএফইউজের প্রয়াত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর স্মরণসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএফইউজে  (ভারপ্রাপ্ত) সভাপতি ওবায়দুর রহমান শাহিন।তিনি আরো বলেন, শামীম ওসমানের মত লোক খেলা হবে বলে বলে পুরে দেশ মাথায় তুলেছিল। সেই শামীম ওসমানকে এই প্রেসক্লাব পাত্তা দেয়নি। যেই সন্ত্রাসী হোক। প্রেসক্লাবে হামলা হলে তাদের ছাড় দেয়া হবে না। মামলা দিয়ে আপনারা টিকতে পারবেন না। আমাদের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে আমরা ছাড় দেব না। আমরা আবারও রাজপথে নামবো।

স্মরণ সভায় অতিথিরা বিএফইউজে’র সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর জীবদ্দশায় সাংবাদিকদের জন্য তার অবদানের কথা তুলে ধরেন। এসময় অতিথিরা বলেন পেশাজীবী সাংবাদিকদের অধিকার রক্ষায় রুহুল আমিন গাজী আজীবন লড়াই করে গেছেন। সারাদেশের সাংবাদিকরা রুহুল আমীন গাজীকে আজীবন স্মরণ রাখবেন। এসময় তার রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন বিএফইউজে সহ সভাপতি খায়রুল বাশার, দপ্তর সম্পাদক আবু বকর, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, নির্বাহী সদস্য আবু হানিফ, ডিইউজে’র সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুৃমন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...