নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   মাওলানা ভাসানির মৃত্যুবার্ষিকীতে আইন কলেজ শিক্ষার্থীবৃন্দের শ্রদ্ধা নিবেদন
শ্রদ্ধাঞ্জলী / মাওলানা ভাসানির মৃত্যুবার্ষিকীতে আইন কলেজ শিক্ষার্থীবৃন্দের শ্রদ্ধা নিবেদন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  মাওলানা ভাসানির ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ আইন কলেজ শিক্ষার্থীবৃন্দের শ্রদ্ধা নিবেদন আজ ১৭ই নভেম্বর, রবিবার স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘নারায়ণগঞ্জ আইন কলেজ শিক্ষার্থীবৃন্দ’-এর উদ্যোগে কলেজ প্রাঙ্গনে মাওলানার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

কলেজ প্রধান শিক্ষক এডভোকেট সাখাওয়াত হোসেন ভুইয়্যার সভাপতিত্বে শিক্ষক মিনহাজুল ইসলামের উপস্থিতিতে এবং শিক্ষার্থী ফারহানা মানিক মুনা ও শাহেদ রোমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহন করেন মাসুদ,জান্নাত, তাহসিনা,লিজা,ঈভা,এনায়েত,শামিম,মুন, মুমিন,শাহরিয়ার,মুমিনুল, জাহিদসহ অন্যান্য শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষক এডভোকেট সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, কলেজ শিক্ষকতার দীর্ঘ এই সময়ে কলেজ প্রাঙ্গনে আজ প্রথমবার মওলানা ভাসানির শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে আমরা অভিভুত।
মওলানা এই উপমহাদেশের অবিসংবাদিত নেতা যিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। ছাত্ররা তার আদর্শকে ধারণ করে সততা-ন্যায়নিষ্ঠতার ভিত্তিতে জীবন গড়ার প্রত্যয় ধারন করে আদর্শ আইনজীবী হিসেবে গড়ে উঠবে।’
শিক্ষার্থীদের পক্ষে ফারহানা মানিক মুনা ও শাহেদ রোমান বলেন, ‘মওলানা আমাদের ন্যায্যতা শিখায়। আমরা আমাদের ক্যাম্পাসে নিশ্চয়ই ন্যায্যতার লড়াই চালিয়ে যাবো। আইনের শিক্ষা দেয়া এই কলেজে যেনো আইন অমান্য কোনো উপায়ে পরিচালিত না হয় সেখানে আমরা ছাত্ররা সোচ্চার থাকবো। আজ মওলানা মৃত্যুবার্ষিকীতে গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠাই হোক আমাদের শপথ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...