নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপির ৩১ দফার সমর্থন আদায়ে সোনারগাঁওয়ে উঠান বৈঠক
উঠান বৈঠক / বিএনপির ৩১ দফার সমর্থন আদায়ে সোনারগাঁওয়ে উঠান বৈঠক
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

সোনারগাঁও প্রতিবেদকঃ রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন আদায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার সোনারগাঁও পৌরসভার দর্পত ঠোটালিয়া এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সোনারগাঁও থানা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার বিএনপির ৩১ দফা উপস্থাপন করেন । পরে এর উপর বিশদ আলোচনা শেষে ৩১ দফার পক্ষে জনসমর্থন আদায় করেন।
এসময় তিনি স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন ও বিপরীতে আপসহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফিরোজ মিয়া।


কর্মসূচিতে অংশ নেওয়া অনেক নারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে আমরা ভোট দিতে পারিনি। মামলা হামলা ও পুলিশি হয়রানি থেকে বাঁচতে স্বামী-সন্তানকে বাড়ির বাহিরে থাকতে হয়েছে। তারা আরো বলেন জুলুমকারীদের আল্লাহ পছন্দ করেনা বলেই তার এমন পতন হয়েছে।
উঠান বৈঠকে বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...