নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   আড়াইহাজারে ৩১ দফা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করলেন পারভিন
বিএনপি'র কর্মসূচী / আড়াইহাজারে ৩১ দফা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করলেন পারভিন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করেন। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আড়াইহাজার সদর থেক শুরু করে ফতেপুর,

 

হাইজাদী ,উচিতপুরা ,খাগকান্দা, বিশনন্দি ইউনিয়ন এবং গোপালদী পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লা ও বাজারে শত শত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ লিফলেট বিতরণ করেন। এ সময় কয়েকটি পথসভায় তিনি এ ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে জনগণকে আশ্বস্ত করেন। এ ছাড়া ও আড়াইহাজারে চাঁদাবাজি বন্ধ না হওয়ায় বর্তমান থানা পুলিশের ব্যর্থতাকে দায়ী করেন তিনি অনতিবিলম্বে এ চাঁদাবাজি বন্ধের জন্য থানা পুলিশের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব সাবেক জেলা তাঁতি দলের সভাপতি শফিকুল ইসলাম উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সিরিন সুলতানা মেম্বার সাধারণ সম্পাদক পিয়ারা মেম্বার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...