নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   শেখ মজিবুর দেশে বাকশাল কায়েম করে গনতন্ত্র হরণ করার অপচেষ্টা চালিয়েছিল – মুকুল 
জন্ম বার্ষিকী / শেখ মজিবুর দেশে বাকশাল কায়েম করে গনতন্ত্র হরণ করার অপচেষ্টা চালিয়েছিল – মুকুল 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বিএনপি প্রতিষ্ঠাতা ও  শহীদ রাষ্ট্রপতি  মেজর জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উদ্যাগে মিলাদ ও  দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) বাদ জহুর বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কবিলেরমোড়  এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়।


মিলাদ ও দোয়া পূর্বে আলহাজ্ব আতাউর রহমান মুকুল নেতাকর্মী ও দেশবাসী উদ্দেশ্য বলেন, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করে ছিলেন এদেশে। শেখ মজিবুর রহমান এদেশে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে ছিল। মাত্র ৪টি পত্রিকা ছিল তার দলের। শেখ মজিবুর এদেশে বাকশাল কায়েম করে গনতন্ত্র হরণ করে রাজতন্ত্র করার অপচেষ্টা চালিয়ে ছিল।
তিনি আরো বলেন  সিপাহী জনতার মাধ্যমে  আমার নেতা জিয়াউর রহমান এদেশের হাল ধরে ছিলেন। তিনি এসে   বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করলেন। এদেশে কৃষি ও শিল্প বিপ্লব ঘটালেন। তার অবদানের কথা এক দিনে বলে শেষ করা যাবে না।সে সাথে আপনারা আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এডঃ বিল্লাল হোসেন, বিএনপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা সুলতান আহম্মেদ, সদর থানা বিএনপি যুগ্ম আহবায়ক  নেতা হাজী রাশেদ আহাম্মেদ টিটু,

মহানগর সেচ্ছাসেবক দলের নেতা মোস্তাকুর রহমান মোস্তাক, জান্নাতুল ফেরদৌস রাজিব,২০নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মেজবাউদ্দিন স্বপন, ধামগড় ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, বন্দর উপজেলা জাসাস নেতা নূরজ্জামান মোল্লা, বন্দর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মালেক মেম্বার, বন্দর উপজেলা বিএনপি নেতা আবুল কাশেম, ২৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নেসার উদ্দিন, সাধারন সম্পাদক মোশারফ হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাফিক, ১৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফারুক চৌধুরী, ২৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি  হুমায়ন কবির বুলবুল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ২৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম, মদনপুর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক অহিদ ভূইয়া, মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা ইব্রাহিম মেম্বার,২৩ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক আব্দুল হামিদসহ বন্দর থানা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...