নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   খালেদা জিয়া, তারেক রহমান মুক্তি পরিষদে জাহাঙ্গীর সভাপতি নাসির সম্পাদক
কমিটি ঘোষনা / খালেদা জিয়া, তারেক রহমান মুক্তি পরিষদে জাহাঙ্গীর সভাপতি নাসির সম্পাদক
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের নেতা তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, নিউইয়র্ক খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের নেতৃবৃন্দের সংবর্ধনা, নারায়ণগঞ্জ মহানগর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন এবং দ্রুত নির্বাচনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।


সোমবার ৩ ফেব্রুয়ারী বিকেলে নারায়নগঞ্জ শহরের ডিআইটি মার্কেট এলাকায় খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ নারায়ণগঞ্জ এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাওছার আশা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, সভাপতি খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদ, কেন্দ্রীয় কমিটি রফিকুল ইসলাম রতন।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা, সাবেক জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সাধারন সম্পাদক খালেদা জিয়া- তারেক রহমান মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আরিফুর রহমান মোল্লা।সংবর্ধিত অতিথি ছিলেন, বিএনপির নিউইয়র্ক সভাপতি যুক্তরাষ্ট্র, সহ সভাপতি, খালেদা জিয়া তারেক রহমান যুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটি অলিউল্লাহ মোঃ আতিকুর রহমান।


মোঃ জাহাঙ্গীর বেপারী’র সঞ্চালনায় সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রবিউল আলম রুহীন, খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপি মোঃ বশির আহমেদ, খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপি মো. উজ্জ্বল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ জয়েন্ট সেক্রেটারি, কেন্দ্রীয় কমিটি ফারুক আহমেদ, খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ও সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ হাবিবা চৌধুরী বিথী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী ফারুক হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে শেষে জেলা কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে জাহাঙ্গীর বেপারীকে সভাপতি, নাসির হোসেন কে সাধারণ সম্পাদক, মোঃ ইব্রাহিমকে সিনিয়র সহ-সভাপতি ও মোঃ শহীদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...