নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে মদনগঞ্জে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিক্ষোভ সমাবেশ / বন্দরে মদনগঞ্জে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ পবিত্র শবে বরাত নিয়ে কটুক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিশৃঙ্খলা প্রতিরোধে বন্দরে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যাগে  প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের সর্বস্তরে  তৌহিদী জনতার উদ্যাগে  মদনগঞ্জ বটতলা এলাকায় এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বন্দরে ওলামা পরিষদের  নেতৃবৃন্দরা বলেন, পবিত্র শবে বরাতের  রাত হলো এবাদতের রাত। যা আমরা যুগযুগ ধরে পালন করে আসছি। ইসলামের সাথে যারা দুষমনি করে তার আল্লাহর শত্রু। ইসলামের শত্রুরা আবল তাবল বক্তব্য দিয়ে সাধারন মুসল্লীদের মাঝে বিবেদ সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে আসছে। ইসলামের শত্রুরা যাতে মদনগঞ্জ ওয়েল ফেয়ারের মাঠে কোন অবস্থাতে মাহফিল করতে না পারে সবাই সেদিকে দৃষ্টি রাখতে হবে ।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সেক্রেটারী হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন কাসেমী।
বন্দর থানা ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মুফতি কবির হুসাইন দা: বা: এর সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আরো  বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের যুগ্ম সম্পাদক জুনাইদ আহমেদ দাঃবাঃ ও   বন্দর থানা ওলামা পরিষদের কোষাধক্ষ হযরত মাওলানা শাহজালাল দা: বা:সহ স্থানীয় ওলামা পরিষদের নেতৃবৃন্দ।


প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, লক্ষাচর দক্ষিন পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আবুল কাশেম, মদনগঞ্জ বসুন্ধরা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহফুজুল হক, আলীনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রেজাউল করিম, লক্ষারচর তিন তলা জামে মসজিদের ইমাম ও মাওলানা ইসমাঈলসহ বন্দরে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন।
উল্লেখ্য, আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারী মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন মাঠে  আহলে হাদিস কর্তৃক আয়োজিত   দি ভয়েস অব কোরআন এন্ড সুন্নাহ মাহফিল প্রতিহত করার লক্ষে বন্দরে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যাগে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...