নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   শ্রমিক অসন্তোষে ওরিয়ন প্রতিষ্ঠান ঔষধ তৈরী বন্ধ
অসন্তোষ / শ্রমিক অসন্তোষে ওরিয়ন প্রতিষ্ঠান ঔষধ তৈরী বন্ধ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মৈকুলী এলাকায় সিস্টার কনসার্ন অফ ওরিয়ন গ্রুপের ঔষুধ তৈরী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শ্রমিকরা বেতন ভাতা অসৎ উধ্বতন এক কর্মকর্তাকে অপসারনের দাবিত কর্মবিরতি করে আন্দোলন শুরু করেছে। বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানের বেতরে সকাল দশটা থেকে কর্মবিরতি শুরু করে দুপুর তিনটা পর্যন্ত তাদের আন্দোলন চলছিল।

আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেছে ৩০০ জন শ্রমিক ৮ মাসের ওভার টাইম বেতন ও ২ টা বোনাস মিলে প্রায় ৩ কোটি টাকা বকেয়া পাওনা আছে। কিন্তু প্রতিষ্ঠান বকেয়া পাওনা পরিশোধ করতে বিভিন্ন সময় আশ্বাস দিলেও তা যথাসময় পরিশোধ করেনি। এ বিষয়ে শ্রমিক প্রতিবাদ করলে ওই প্রতিষ্ঠানের প্লান্ট হেড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিনয় কৃষ্ণ বাড়ৈ শ্রমিকদের উপর টর্চার করে, কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তাকে চাকরি থেকে বরখাস্ত করে। শ্রমিক দের এ ধরনের নির্যাতন করে ভয়ভীতি দেখিয়ে কোনঠাসা করে রাখতে চায়। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথেও  খারাপ ব্যবহার করে বিনয় কৃষ্ণ বাড়ৈ। এ অসৎ কর্মকর্তার অপসারন সহ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে।

সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত টানা কর্মবিরতি ও আন্দলন চলমান থাকলেও এ সময় পর্যন্ত মালিক পক্ষের কেউ শ্রমিকদের সাথে কথা বলেনি বা এ দাবির কোন সমাধান দিতে কোন কর্মকর্তা আসেনি। ওই প্রতিষ্ঠানের তিনশ শ্রমিক প্রতিষ্ঠানের বিতরে কর্মবিরতি করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বেকেয়া বেতন আদায় ও অসৎ কর্মকর্তাবিনয় কৃষ্ণ বাড়ৈ এর অপসারন দাবি করে নানারকম শ্লোগান দিচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর তিনটায় শ্রমিক আন্দোলন চলছিল। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ খোজ নিচ্ছে।  শ্রমিকদের সাথে কথা বলে তাদের পাওনা বকেয়া বেতন আদায়ের ব্যাবস্থা নেওয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...