নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   চাঁদার টাকা না পেয়ে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে হত্যার হুমকি
অভিযোগ / চাঁদার টাকা না পেয়ে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে হত্যার হুমকি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধা এবং মিল মালিক মুছা মিয়ার কাছে প্রতি মাসে দুই লাখ টাকা করে চাঁদা দাবী করে করে তানা পেয়ে ওই মুক্তিযোদ্ধাকে মারধর করাসহ প্রাণ নাশের হুমকী দেয়ার

অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবক ও তাদের সাঙ্গ পাঙ্গদের বিরুদ্ধে।
এ ব্যাপারে ওই মুক্তিযোদ্ধা বাদী হয়ে জিলানী ও হানিফা এবং আমেনা
নামে তিন জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি লিখিত
অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৫ মার্চ) সকালে
উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায়।
অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং
বীর মুক্তিযোদ্ধা মুছা মিয়ার পাশাপাশি একটি সাইজিং এবং
একটি টেক্সটাইল মিল রয়েছে।

বুধবার সকাল ১১টায় একই এলাকার মৃত: মান্নান ভঁূইয়ার ছেলে জিলানী, হানিফা এবং আমেনা তাদের সঙ্গে আরো ২/৩ জন সাঙ্গপাঙ্গ নিয়ে এসে মিলের সামনে মুক্তিযোদ্ধা মুছা
মিয়াকে পেয়ে মিল থেকে মাসিক দু লাখ টাকা করে চাঁদা দিতে হবে
বলে তার কাছে দাবী করে। তা না হলে মিল মালিকসহ তার পরিবারের সদস্যদেরকে জানে মেরে ফেলা হবে এবং মিলে তালা লাগিয়ে দেয়া হবে
বলে হুমকী দেয়। মিল মালিক চাঁদা দিতে রাজী না হলে তাকে মারধর করে আহত করে জিলানী, হানিফা এবং তাদের লোকজন। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মুছা মিয়ার পরিবারে আতংক বিরাজ করছে। মুছা মিয়া
বাদী হয়ে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন অভিযোগ
প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...