নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে অপরাধ নিয়ন্ত্রনে ওসির জোরালো তৎপরতা 
অপরাধ দমন / আড়াইহাজারে অপরাধ নিয়ন্ত্রনে ওসির জোরালো তৎপরতা 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

শাজাহান কবীর – আড়াইহাজার  প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের তৎপরতায় ৬ মাসে আইন-শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে বিভিন্ন অপরাধে ২০০ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

৫ই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩-০৯-২০২৪ ইং তারিখে ওসি এনায়েত হোসেন আড়াইহাজার থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই দৃঢ় মনোবল,  অদম্য সাহস ও নিজের মেধা খাটিয়ে আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে রাতদিন কাজ করেছেন। আর সেই কাজের সুফল পেতে শুরু করেছেন আড়াইহাজারের জনগণ। যোগদানের পর থেকেই তিনি  চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক নিয়ন্ত্রণ, লুন্ঠিত অশ্র উদ্ধার এবং ধর্ষণ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গত ৬ মাসে আড়াইহাজারের কুখ্যাত ডাকাত রনি ভুইয়া, আবুল কাশেম, মোঃ ডালিম, আখতার হোসেন, তাইজুল ইসলাম হানিফা ওরফে বুলেট হানিফ, মোঃ রনি, ইয়াকুব এবং মোঃ লিটন সহ মোট ৩১ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। দস্যুতা মামলায় মোঃ কবির হোসেন,রাব্বি, সাইফুল ইসলাম, ও চঞ্চলসহ ৯ জন এবং অপহরণ মামলায় ১জন অস্ত্র মামলায় আবুল কাশেম নামে ১ জন এবং খুনের মামলায় সবুজ সুমন, সুমন, আলাউদ্দিনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত আসামী মোসাম্মদ গোলেনূর আক্তার ,হাসিম, মোহাম্মদ মহসিন মিয়া রুবেল মোহাম্মদ সুফিয়ানসহ  মোট ১৩ জন,নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ২০ জন পর্নোগ্রাফি মামলায় ২ জন গ্রেফতার হয়।
এছাড়া ও চুরির মামলায় ৭ জন মাদক মামলায় ২২ জনকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ সমর্থিত সাবেক  উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, কালাপাহাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম ফাইজুল হক ডালিম, আড়াইহাজার পৌরসভার সাবেক ৫ জন কাউন্সিলর-জাহাঙ্গীর হোসেন’ মমিনুল  ইসলাম শুভ, হাতেম আলী, অহিদুল্লাহ ও নজরুল ইসলামসহ মোট ৭০ জনকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করেছেন। ওসি এনায়েত হোসেনে কার্যক্রমে স্বস্তিতে নিশ্বাস নিতে পারছেন আড়াইহাজার বাসী। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...