নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ, ৪ অপহরনকারী গ্রেপ্তার
বন্দরে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ, ৪ অপহরনকারী গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ বন্দরে স্কুল ছাত্রী অপহরণ ঘটনার ২৫ ঘন্টার ব্যবধানে মোবাইল ট্রেকিং এর মাধমে সুকৌশলে অপহৃতা স্কুল ছাত্রী তাহমিনা ওরফে কাসফিয়া (১০) কে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গত শুক্রবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রুপগঞ্জ থানা বাইল্লাপাড়াস্থ মিয়াবাড়ী এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। এর আগে গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ২টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা বেপারীপাড়া এলাকায় ওওই অপহরনের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে অপহৃতা স্কুল ছাত্রী মা তানিশা বেগম বাদী হয়ে শুক্রবার দুপুরে সোয়া ১২টায় বন্দর থানায় অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩(১১)২২। স্কুল ছাত্রী অপহরণের  ঘটনার জড়িত থাকার অপরাধে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এক মহিলাসহ ৪ অপহরণকারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর সোনাকান্দা বেপারীপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী লাখি বেগম (২৮) মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার সোনারং এলাকার বাচ্চু দপ্তরী ছেলে রুমান (২৪) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পশ্চিম কাউনিয়া এলাকার শোহেবুল ইদ্রিসের ছেলে বর্তমানের রুপগঞ্জ থানার বাইল্লা মিয়াবাড়ী এলাকার নজমুল হোসেন মিয়ার বাড়ি ভাড়াটিয়া ফেরদৌস হাসান ওরফে রায়হান (২৫) ও সহোদর রাসেল (২০)। মামলার তদন্তকারি কর্মকর্তা ফরিদ আহাম্মেদ গ্রেপ্তারকৃত ৪ অপহরণকারিকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করে।
উল্লেখ্য, বন্দর থানার ২০ নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকার ডেকোরেটার শ্রমিক শেখ কামালের স্ত্রী সাথে দীর্ঘ দিন ধরে একই এলাকায় বসবাস করার সুবাদে উক্ত এলাকার মৃত দেলু মিয়ার স্ত্রী লাখি বেগমের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। এর ধারাবাহিকতায় গত ৪ দিন পূর্বে দিনমজুর শেখ কামালের স্ত্রী তার বান্ধুবী লাখি বাড়িতে বেড়াতে আসে। পরে শেখ কামালের স্ত্রী লাখি বসত ঘরে ঘুমিয়ে পরলে ওই সময় কে বা কারা ঘুমের মধ্যে ওই গৃহবধূর অশ্লিল ভিডিও ধারন করে প্রতরানা করতে শুরু করে। অজ্ঞাত নামা পুরুষ ও অজ্ঞাত নামা এক নারী ভূক্তভোগী নারী স্বামী মোবাইল নাম্বারে ফোন দিয়ে অশ্লিল ভিডিও ভাইরালের ভয় দিয়ে গত কদিন ধরে টাকা পয়সা দাবি করে আসছে। এ ঘটনায় ভূক্তভোগী গৃহবধূর স্বামী গত বুধবার রাতে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে বৃহস্পতিবার সকালে আমার স্ত্রী আমার ১০ বছরের অবুঝ  মেয়ে তাহমিনা ওরফে কাসফিয়াকে স্কুলে নিয়ে যাওযার পর থেকে আমার মেয়েকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। আমার ধারনা প্রতারকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার জের ধরে অজ্ঞাত প্রতারক চক্র স্কুলের সামনে থেকে আমার মেয়ে জোর পূর্বক ভাবে অপহরণ করে নিয়ে যায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...