নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে উপলক্ষে মিলাদ দোয়া অনুষ্ঠানে মুকুল
কর্মসূচী / শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে উপলক্ষে মিলাদ দোয়া অনুষ্ঠানে মুকুল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ  স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) বেলা ১২টায় কলাগাছিয়া ইউনিয়ন  ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে  বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া ঈদ মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল।কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি নেতা আসলাম সরদারের সভাপতিত্বে ও একই ওয়ার্ডের বিএনপি নেতা সাহাদাত হোসেন,

ফারুকুল ইসলাম ও আনোয়ার হোসেনের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে ওই সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা এডঃ আনিছ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদ মেম্বার, ধামগড় ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, ঘারমোড়া এলাকার সমাজ সেবক সালাউদ্দিন সরদার, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সেলিম মিয়া, ৩নং ওয়ার্ড  বিএনপি নেতা হাজী জাকির হোসেন, সিপন, বড় ফারুক, রিপন, নজরুল, শামীমসহ কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া শেষে অসহায়দের মাঝে রান্না করা গরম খাবার বিতরণ করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...