নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   বিপুল পরিমান অবৈধ ভারতীয় শাড়ি থ্রি-পিস সহ ১ জন আটক
চোরাই পথে কুমিল্লা থেকে ঢাকায় চালান আসছিল / বিপুল পরিমান অবৈধ ভারতীয় শাড়ি থ্রি-পিস সহ ১ জন আটক
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দর থেকে বিপুল পরিমান চোরাচালানের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস সহ ০১ জনকে আটক করেছে র‍্যাব-১১। শনিবার ৩১ মে রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর এলাকায় নিয়মিত টহল ডিউটি করার সময়  গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানের শুল্ক-কর ফাঁকি দেওয়া ভারতীয় শাড়ি ও থ্রী ভর্তি একটি কাভার্টভ্যান আটক করে।

এসময় চোরাকারবারে জড়িত কাভার্টভ্যান চালক মোঃ মিকাইল হোসেন রয়েল (৩১) নামে একজনকে আটক করা হয়। সে যশোর জেলার মনিরামপুর থানার আবুল হোসেনের ছেলে।
র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,
অবৈধভাবে ভারতীয় শাড়ি ও থ্রী-পিসসহ বিভিন্ন ধরণের পণ্য সামগ্রী পরিবহন যোগে কুমিল্লা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করছে এমন গোপন তথ্যে উক্ত বন্দর থানার মদনপুরে অবস্থিত রাফি ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের চেকপোষ্ট স্থাপন করে সন্দেহজনক ঢাকাগামী কাভার্ড ভ্যান তল্লাশী করে  ৩৬১৩ (তিন হাজার ছয়শত তের) পিস ভারতীয় শাড়ি এবং ৩৫৪ (তিনশত চুয়ান্ন) পিস ভারতীয় থ্রি-পিস সহ মালামাল সহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
এ ঘটনায় বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...