নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আজিমকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পিতামাতা ২ ভাইয়ের বিরুদ্ধে
হত্যা / আজিমকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পিতামাতা ২ ভাইয়ের বিরুদ্ধে
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ  বন্দরে পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত পুত্র আজিম (৩৮)কে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তারেই পিতা/মাতাসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে। সোমবার (২ জুন) সকাল ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়াস্থ নাজিরাপট্রি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মা আনোয়ারা বেগম (৫৫)কে  গ্রেপ্তার করতে সক্ষম হলেও ঘাতক পিতা/পুত্র পলাতক রয়েছে।
নিহত মাদকাসক্ত আজিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়াস্থ নাজিরাপট্রি এলাকার মোহাম্মদ আলী মিয়ার ছেলে ও ২ সন্তানের জনক।
হত্যাকান্ডের খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে  ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী দিপা বেগম বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছে।


এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, নিহত আজিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার সিমাহীন  অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে  উল্লেখিত এলাকার সাধারণ জনগনসহ  তার পরিবার। নিহত আজিম প্রায় সময় মাদক ব্যবসা টাকা জন্য   তার পিতা/ মাতাসহ এমনকি  তার ভাইদের নানা ভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল। সোমবার সকালে পারিবারিক বিভিন্ন  বিষয় নিয়ে আজিমের সাথে তার পিতা এবং তার ভাইদের  কথা কাটাকাটি  হয়।  এক পর্যায়ে পিতা মোহাম্মদ আলী, ভাই দিদার ও অনোয়ার মাদকসেবী আজিমের অমানবিক নির্যাতন সইতে না পরে ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে বুকে আঘাতসহ শ্বাসরোধ করে আজিমকে হত্যা করে পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম হত্যাকান্ডের ঘটনা সত্যতা স্বিকার করে  জানান, লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে মা আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামরা দায়েরের প্রস্তুুতি চলছে। সে সাথে পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রেয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...