নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   স্বৈরাচার পতন হলেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি – দুদু
কর্মসূচী / স্বৈরাচার পতন হলেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি – দুদু
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। বর্তমান সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের শবক শোনাচ্ছে। ফ্যাসিবাদকে দাফন করতে হলে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না আসলে সংকট দূরীভূত হবে না।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত লাগাতার ভাবে এদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা রুখতে হলে নির্বাচন ছাড়া কোন বিকল্প নাই। সরকার যেন বিভ্রান্ত না হয় ভুল পথে না যায় এজন্য আমরা সমালোচনা করি। এমন কোন পদক্ষেপ বা বক্তব্য দেয়া না হয় যাতে নিজেদের ঐক্য বিনষ্ট হয়। নিজেদের ঐক্য কোন ভাবে বিনষ্ট করা যাবে না।

দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় মৎস্যজীবি দলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর মৎস্যজীবী দল আহবায়ক জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মৎস্যজীবী দল কেন্দ্রীয় সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগর সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...