নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   মুকুল চেয়ারম্যানের উপর বজলুর সন্ত্রাসী হামলা নেপথ্যে ১৫ লাখ টাকা চাঁদা
হামলা / মুকুল চেয়ারম্যানের উপর বজলুর সন্ত্রাসী হামলা নেপথ্যে ১৫ লাখ টাকা চাঁদা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ  ১৫ লাখ টাকা চাঁদার দাবিতে বন্দরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের  টিআই কাজের সাব ঠিকাদার ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুকুলের উপর হামলা চালিয়েছে সোনারগাঁও বিএনপি নেতা ডান বজলু বাহিনী।

রোববার (২৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড হরিপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত ঠিকাদার আতাউর রহমান মুকুল (৬৫)।  তিনি বন্দর উপজেলা সাবেক দুই বারের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক।  এ হামলার ঘটনায় সোমবার বিকালে নারায়ণগঞ্জ  প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন।
জানাগেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৭ নং ওয়ার্ড হরিপুর এলাকায় অবস্থিত  ৪২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের টি আই কাজটি ইজি পি টেন্ডারের মাধ্যমে  নিযুক্ত হন ফতুল্লা হাজীগঞ্জ এলাকার মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদার প্রতিষ্ঠান।


মূল ঠিকাদারের কাছ থেকে সাব ঠিকাদার হিসাবে কাজটি নিয়েছেন বন্দর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান  আতাউর রহমান মুকুল। রোববার দুপুরে তিনি  কাজের চুক্তিপত্র স্বাক্ষর করতে বিদ্যুৎ কেন্দ্রের যান। এসময় পূর্ব পরিকল্পিত ভাবে সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলু ও তার বাহিনীর লোকজন মুকুলের উপর হামলা চালায় এবং জামাকাপড় ছিঁড়ে ফেলে   বিবস্র করে  ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
ভুক্তভোগী আহত ঠিকাদার  মুকুল জানান, বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাওয়ার পর থেকে ডন বজলু ১৫ লাখ টাকা দাবিতে হুমকি দমকি প্রদান করেছিল। এ ঘটনায় বন্দর থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছি।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি  লিয়াকত আলী জানান, ঠিকাদারকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় বন্দরে চরম উত্তেজনা বিরাজ করছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...