নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   আওয়ামীলীগের দোসর হাইব্রিডদেরকে আশ্রয় প্রশ্রয় দিবো না – টিপু
কর্মসূচী / আওয়ামীলীগের দোসর হাইব্রিডদেরকে আশ্রয় প্রশ্রয় দিবো না – টিপু
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দৃঢ় ভাষায় বলেছেন, “আমরা আওয়ামী লীগের দোসর হাইব্রিডদেরকে আশ্রয়-প্রশ্রয় দিবো না।

তাদেরকে কোনো রকম পৃষ্ঠপোষকতা কিংবা সুযোগ দেওয়া হবে না। বিএনপির প্রাথমিক সদস্যপদও তাদের জন্য উন্মুক্ত নয়।”
‎রবিবার (২৯ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎টিপু বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ত্যাগী নেতাকর্মীদের মধ্য থেকেই দলীয় মনোনয়ন চাই। হঠাৎ আসা বসন্তের কোকিলদের আমরা চাই না। তারা দীর্ঘ ১৬ বছর আমাদের কোনো খোঁজ নেয়নি।
‎অথচ এখন গাড়িবহর নিয়ে বিভিন্ন কর্মসূচিতে এসে নিজেদের জাহির করার চেষ্টা করছে। আমাদের নেতাকর্মীদের এসব সুযোগসন্ধানী, সুবিধাবাদী শিল্পপতিদের কাছ থেকে সতর্ক থাকতে হবে।”
‎তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, দলের প্রতি নিবেদিতপ্রাণ ত্যাগী কর্মীরাই বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে আসবে। ফ্যাসিবাদের দোসর ও দালালদেরকে দলের প্রাথমিক সদস্যপদও দেওয়া হবে না।”


‎গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাঈদ উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার।
‎এছাড়াও আরও উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন শিকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সহ- সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ফকির, সাংগঠনিক সম্পাদক মঈনুল হাসান লিমন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, গোগনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাসেল আহমেদ মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিএনপি নেতা জামাল হোসেন, আব্দুল লতিফ, কবির হোসেন, গোগনগর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পপি আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...