নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক
 প্রচ্ছদ   শিক্ষা   দেশ সেরা শিক্ষা পদক অর্জন করে সোনারগাঁয়ের মুখ উজ্জ্বল করলেন বিলকিস
গৌরব অর্জন / দেশ সেরা শিক্ষা পদক অর্জন করে সোনারগাঁয়ের মুখ উজ্জ্বল করলেন বিলকিস
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস জাতীয় পর্যায়ে দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করে সোনারগাঁবাসীর মুখ উজ্জ্বল করেছেন।

শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মানজনক পদকে ভূষিত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীতে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের উপস্থিতিতে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পদক প্রদান অনুষ্ঠানটি সারাদেশে সরাসরি সম্প্রচার করা হয়। সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন বি. আর. বিলকিস। তাঁর নেতৃত্বে ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
দেশের সর্বোচ্চ পর্যায়ে এই স্বীকৃতি অর্জনের মাধ্যমে তিনি শুধু তাঁর বিদ্যালয়ের নয়, সমগ্র সোনারগাঁ উপজেলার জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর এই অর্জনে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক এবং সোনারগাঁবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জনের জন্য বি. আর. বিলকিসকে সর্বস্তরের মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...