নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   ‎ফতুল্লা বিএনপি’র ৩১দফা বাস্তবায়ন ও সদস্য নবায়ণ কার্যক্রম অনুষ্ঠিত
কর্মসূচী / ‎ফতুল্লা বিএনপি’র ৩১দফা বাস্তবায়ন ও সদস্য নবায়ণ কার্যক্রম অনুষ্ঠিত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

‎নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ফতুল্লা বিএনপি’র ৩১দফা বাস্তবায়ন ও সদস্য নবায়ণ কার্যক্রম অনুষ্ঠিত। ৩১দফা বাস্তবায়নে ও ফতুল্লা থানার সদস্য নবায়ণ ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত।

‎বুধবার ( ২৩ জুলাই ) বিকেলে ভূঁইগড় সোনালী সংসদ মাঠ সংলগ্নে ফতুল্লা থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম পান্না মোল্লা।
‎নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা বলেন, যারা বিগত দিনে বিএনপির সঙ্গে রাজনীতি করছেন সকলেই নির্যাতিত। বিএনপি একটা নির্যাতিত দল। তারেক রহমানকেও নির্যাতনে জর্জরিত করে রাখা হয়েছে। যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছে, সেই জিয়াউর রহমানকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছিলো। সেই থেকেই শুরু হয় আমাদের পথচলা।

‎তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা বনে জঙ্গে থেকেছে। রিক্সা চালিয়ে, উবার চালিয়ে দিন কাটিয়েছে। এতো নির্যাতন সহ্য করেও দলের স্বার্থে রাজনীতি করেছে। আমাদের নেতা তারেক রহমান। আমাদের নেতা একজন তাহলে কেনো এতো বিভক্তি?বিএনপিকে নিয়ে নানা জায়গায় ষড়যন্ত্র চলছে। বিএনপিকে ধ্বংষ করতে চাচ্ছে, এটা আমরা মেসে নিবো না। আমাদের যুগে যুগে আন্দোলন করতে হয়েছে। সেই আন্দোলনেই সৈরচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতারিত করা হয়েছে। বাংলাদেশে আর আওয়ামী লীগের দোষরদের স্থান দেয়া হবেনা। সদস্য নির্যাচন করার ক্ষেত্রে সর্তক থাকতে হবে।
‎জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকার সভাপতিত্বে ও আবু তাহের মোল্লার  সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আকবর, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্বাস আলী বাবুল, ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন বারী, সাবেক সদস্য আমীরুল ইসলাম, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন, কতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি কাজী নাজমুল, তোলারাম কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ফারুখ খান, আবু বখতিয়ার সোহাগ, কাজী নাজমুল, সাঈদ রেজা সহ অসংখ্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...