নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   জিয়া ও তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
বিক্ষোভ মিছিল / জিয়া ও তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন, আড়াইহাজার উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার (২৪শে জুলাই) বিকেলে নগরীর ২নং রেলগেট সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির নির্বাহী কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন’র নির্দেশে আড়াইহাজার উপজেলায় মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শাহজাহান এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশে যোগদান করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তৃতারা বলেন, আপনারা যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছেন আপনারা কি দেখেছেন উনি কে? কি ওনার পরিচয়? তারেক রহমান হলো বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার পতাকা এনে দিয়েছিলেন এবং খালেদা দিয়ে এই দেশ থেকে সর্বপ্রথম স্বৈরাচার মুক্ত করেছিল।

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি’র কর্ণধার তারেক রহমানসহ যারা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটুক্তি মূলক বক্তব্য দেন, তাদেরকে হুশিয়ার করে বলতে চাই, ভবিষ্যতে যদি এই ধরনের কোন বক্তব্য দেন তাহলে আড়াইহাজার উপজেলায় মৎস্যজীবী দলের নেতাকর্মীরা কিন্তু আর বসে থাকবে না, তারা আপনাদেরকে এর উপযুক্ত জবাব দিবে।

এসময় বিক্ষোভ মিছিলকালে আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউসার, সহ-সভাপতি মোঃ মামুন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাশেম, রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের ১নং সদস্য মোঃ শামীম ও এমদাদুল হক সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...