নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   ৫ আগস্ট খতমে কুরআন, গণজমায়েত, বিজয় মিছিল করবে ইসলামী আন্দোলন
জরুরী সভা / ৫ আগস্ট খতমে কুরআন, গণজমায়েত, বিজয় মিছিল করবে ইসলামী আন্দোলন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ৫ আগস্ট খতমে কুরআন, গণজমায়েত এবং বিজয় মিছিল সফল করতে জরুরি সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
স্মরণে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আগামী ৫ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে খতমে কুরআন, দোয়া, গণজমায়েত এবং বিজয় মিছিল অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠান সফল করতে আজ নগর কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি নুর হোসেন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল প্রমুখ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন,  জুলাই গণঅভ্যুত্থান যাদের ত্যাগ ও কোরবানীর বিনিময়ে সংঘটিত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি তাদের স্মরণ এবং দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। কাজেই জুলাই যোদ্ধাদের স্মরণীয় রাখতে আমাদের এ আয়োজন। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহবান জানান।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...