নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   সবাইকে নিয়ে পরিকল্পিত এক নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে – মাসুদুজ্জামান মাসুদ
সভা / সবাইকে নিয়ে পরিকল্পিত এক নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে – মাসুদুজ্জামান মাসুদ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ আসনের আলোচিত রাজনীতিক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “এই শহর আমাদের সবার। একা কেউ পারে না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পরিকল্পিত এক নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে।

এই শহর হবে মাদকমুক্ত, যানজটমুক্ত ও নিরাপদ। এটা শুধু আমার স্বপ্ন নয়, সবার স্বপ্ন হওয়া উচিত।”

শনিবার (২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র কালির বাজারে নবাব সিরাজউদ্দৌলা সড়কে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন বাইতুস সালাত কো-অপারেটিভ জামে মসজিদের সভাপতি ও বিএনপি নেতা নুরুল ইসলাম সরদার।

মাসুদ তার বক্তব্যে বলেন— “আমাদের ব্যবসায়ীদের অনেক দুঃখ-কষ্ট আছে, কিন্তু শোনার লোক নাই। রাষ্ট্র আমাদের শোনে না, বিভিন্ন এসোসিয়েশনগুলোর মাধ্যমেও আমরা কথা তুলে ধরতে পারি না। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমরা যারা ব্যবসা করি, আল্লাহর রহমতে টিকে আছি। নারায়ণগঞ্জের ব্যবসা চাষাঢ়া, কালির বাজার, নিতাইগঞ্জ—এই তিন কেন্দ্রকে ঘিরেই আবর্তিত হয়। দেশের ৬৪ জেলার মানুষ এই শহরে আসে ব্যবসা করতে। আমরা তাদের সম্মান দিই। কারণ, আমাদের শহরের মানুষের ধৈর্য আছে, সম্প্রীতি আছে, সহমর্মিতা আছে।”

তিনি বলেন, “আমি চাই, আমরা সবাই মিলে একটা নিরাপদ, মাদকমুক্ত, যানজটমুক্ত এবং সেবাভিত্তিক নারায়ণগঞ্জ গড়ি। চিকিৎসা, শিক্ষাসহ সব সুযোগ-সুবিধা যেন থাকে। যারা আগামীতে এই শহরের নেতৃত্বে আসবে—সিটি করপোরেশন হোক কিংবা সংসদ—তাদের কাঁধে অনেক দায়িত্ব।”

“আমি মাসুদ, আপনাদের সন্তান। এই অঞ্চলের নদীর পানি খেয়ে, বাতাসে বেড়ে উঠেছি। শীতলক্ষ্যার স্রোতে সাঁতার কেটে বড় হয়েছি। আমার জন্ম এখানে, আমার পূর্বপুরুষদের জন্মও এখানে। আমি চাই, এই শহরকে আমরা একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত শহরে রূপান্তর করি। এটা শুধু ভোট দিয়ে সম্ভব না, আন্তরিকতা দিয়ে আমাদের পাশে থাকতে হবে। নারায়ণগঞ্জের জনগণকে সম্পৃক্ত করেই একটা স্বপ্নের শহর গড়ে তোলা সম্ভব। এই শহর জনগণের। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে কাজ করলে এই নারায়ণগঞ্জ একদিন বাংলাদেশে একটি মডেল শহর হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

“প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যম—এই দুই মিলে আমরা পরিকল্পিত নগর গড়তে চাই। এজন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, বিএনপি নেতা অহিদুল ইসলাম ছক্কু, হানিফ সরদার, মাসুদের ছোট ভাই শামিম আহম্মেদ, ব্যবসায়ী খোকন মোল্লা, শফিউল আলম সিদ্দিকী, ফারুক হোসেন সরদারসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও পেশাজীবীরা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...