নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পূর্ণমিলনী, সম্মাননা প্রদান
পূনর্মিলনী / নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পূর্ণমিলনী, সম্মাননা প্রদান
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পূর্ণমিলনী, মরোনত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ আগষ্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি’র আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নারায়ণগঞ্জে যতগুলা সমস্যা রয়েছে, তারমধ্যে অন্যতম সমস্যা যানজট। মাত্র ৭২ স্কয়ার কিলোমিটারের ছোট্ট একটি শহর। এটি ব্যবসার প্রাণকেন্দ্র হিসাবে ব্রিটিশ আমলে থেকেই পরিচিত। আমরা সমৃদ্ধ হয়েছি, কিন্তু নারায়ণগঞ্জের ঐতিহ্য হারিয়ে ফেলছি। ব্যবসার পরিধি বেড়েছে, ইন্ড্রাস্টি হয়েছে কিন্তু শীতলক্ষ্যা হারিয়েছি। অপরিকল্পতি নগরী হিসাবে গড়ে উঠেছে। আজকে যে সমস্যা তা ১ দিনে হয়নি। যার যার জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন না করার ফলেই এমন পরিস্থিতিতে পরেছি। নিজের স্বার্থ না দেখে যার যার দায়িত্ব পালন করা উচিত।

আমরা যানজটের জন্য কাজ করেছি, কিন্তু যানজট নিরসন হয়নি। প্রাথমিকভাবে আমরা লোকবলের সংকট রয়েছে, যদি লোকবলের সার্পোট পাই। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। তবে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, হকার সমস্যা একদিনের নয়। দীর্ঘদিন এভাবেই হকাররা বসেছে। হকারদের কথাও ভাবতে হবে, একটা জায়গা তাদের বসিয়ে দিলাম কিন্তু তারা আবারও চলে আসবে। চাষাড়া থেকে কয়েকজন ধরে নিয়ে যায় আবার নতুনরা বসে। শহরের যে পরিমান ক্যাপাসিটি তারচেয়ে অনেক পরিমান হকার রয়েছে। আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে তাহলে স্থায়ী সমাধান আসবে। আমি একা কখনো ভালো থাকতে পারবো না। সকলকে নিয়েই ভালো থাকতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, শুধু প্রফিটের কথা ভাবলেই হবেনা। সামাজিক দায়বদ্ধতার কথাও আমাদের ভাবতে হবে। তাহলেই দায়িত্বের প্রতিফলন ঘটবে। ব্যবসা একটি হালাল পন্থা, অবশ্যই আমরা হালাল ভাবে ব্যবসা করবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি মো. মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. জহিরুল হক ভূইয়া।

নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি’র সভাপতি মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবদুল কাইয়ুম তালুকদার মনি, সহ সভাপতি রেজাউল ইসলাম মন্টু, বাংলাদেশ দোকান মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এম.এ শাহেদ শাহীন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক আহাম্মেদুল হক তনু, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াহিয়া আলম উচ্ছ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাদিক আল-আমীন মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সমবায় নিউ মার্কেট মালিক সমিতির সভাপতি খাজা ইবাইদুল হক টিপু প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...