নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
আলোচনা সভা / বন্দরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, “আমাদের দেশি মাছ যেমন— কই, শিং, টাকি, পুটি, মাগুর ও চিংড়ি— এখন আর আগের মতো পাওয়া যায় না। এসব মাছ ক্রমেই বিলুপ্তির পথে। তাই চাষি ভাইদের সঙ্গে নিয়ে দেশি মাছের উৎপাদন বাড়াতে হবে। না হলে অচিরেই আমরা এ সুস্বাদু দেশি মাছ হারিয়ে ফেলব। আসুন, সবাই মিলে অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।”

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রফিক আবেদীন। এতে আরও বক্তব্য রাখেন বন্দর উপজেলা শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান, উপজেলা সমবায় কর্মকর্তা আলাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলাম এবং ডা. তাহমিদ হাসান ইমতিয়াজ।
পরে জাতীয় মৎস্য সপ্তাহে বিশেষ অবদানের জন্য বন্দর উপজেলার তিনজন সফল মৎস্য চাষির হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...