নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে যুব ফেডারেশনের  বিক্ষোভ কর্মসূচী শুক্রবার
কর্মসূচী / বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে যুব ফেডারেশনের  বিক্ষোভ কর্মসূচী শুক্রবার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জ খবর ডেস্কঃ ২০ আগস্ট (বুধবার) নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া ৫০ টাকা থেকে ৫৫ টাকা করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা।

আগামী ২২ আগস্ট ২০২৫ বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে বাসের ভাড়া বৃদ্ধির অযোক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা।
২১ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
জেলা আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় বলেন—
“সাধারণ মানুষ দ্রব্যমূল্যের চাপে যখন নিঃশ্বাস নিতে পারছে না, তখন বাস ভাড়া বাড়ানো তাদের জন্য আরেকটি বোঝা। জনগণের স্বার্থ উপেক্ষা করে নেওয়া এই সিদ্ধান্ত গণবিরোধী।”

যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা বলেন, মালিকপক্ষের সিন্ডিকেটের স্বার্থে ভাড়া বাড়ানো হয়েছে। যাত্রীদের পকেট কেটে বাস মালিকদের লাভবান করার এ ধরনের সিদ্ধান্ত আমরা মানি না।

সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি বলেন,যুব সমাজ স্পষ্ট করে জানাচ্ছে—এই বাড়তি ভাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয় তবে সাধারণ মানুষের স্বার্থে আমরা রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।

আগামী ২২ আগস্ট ২০২৫ বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে বাসের ভাড়া বৃদ্ধির অযোক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...