নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে ওসির বিরুদ্ধে ভিভিহীন সংবাদ প্রকাশে সর্বমহলে মিশ্র প্রতিক্রিয়া
ষড়যন্ত্র / বন্দরে ওসির বিরুদ্ধে ভিভিহীন সংবাদ প্রকাশে সর্বমহলে মিশ্র প্রতিক্রিয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বন্দরে ওসির বিরুদ্ধে ভিভিহীন সংবাদ প্রকাশের ঘটনা বন্দরে সর্বমহলে  মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
নারী মাদক ব্যবসায়ীর ভিত্তিহীন সাংবাদ সম্মেলনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা শিরোনামে গত ২৪ আগস্টে স্থানীয় একাধিক পত্রিকা ও অনলাইন পোর্টাল এ সংবাদ প্রচার হয়।

সংশ্লিষ্ট এলাকার সচেতন মহল উল্লেখিত সংবাদের সাধুবাদ জানালেও গাত্রদাহ বেড়ে গেছে বন্দর থানারসহ বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মাদক মামলার আসামি তালিকাভূক্ত মাদক সম্রাট মতিউর রহমান জনি ওরফে  ব্লাক জনি তার স্ত্রীসহ একটি কুচক্রি মহলের।
গত ২১ আগস্ট নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত  একটি পত্রিকায়  স্থান, সময় উল্লেখ না করে ভিত্তিহীন সংবাদ সম্মেলনের  সংবাদ প্রচার করে ওসি ভাবমূর্তি ক্ষুণ্ন করা চেষ্টা চালিয়েছে। যা শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা মত ঘটনা । স্থানীয় পত্রিকা সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা সংবাদটি আমলে নেয়নি। গত ২৫ আগস্ট পুনরায় ব্লাক জনির স্ত্রী হাবিবা বেগম এর জনৈক রতন এর মোবাল নম্বরে ( ০১৭৯৩২৪৬৩১৩)  কথোপকথনের ভিডিওসহ পুনরায় স্থানীয় সংবাদপত্রগুলোতে পাঠায় যা বিভ্রান্তিকর বলে মনে করেছেন স্থানীয় পত্রিকাগুলোর সচেতন উর্ধতন কতৃপক্ষ।  কিন্তু স্থানীয় ২টি পত্রিকায় মঙ্গলবার ২৬ আগস্টে “বন্দরে ইয়াবা দিয়ে চালান ও ৫লক্ষ টাকা আদায়ের ঘটনায় সংবাদ সম্মেলনের পর ওসির সাধু সাজার চেস্টা” শিরোনামে ওসি লিয়াকত আলীর ছবিযুক্ত সংবাদ প্রচার হয়।


নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এলাকাবাসী গনমাধ্যমকে জানায়, সুচিয়ারবনের মূর্তিমান আতঙ্ক মাদক সম্রাট মতিউর রহমান জনি ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারে চরম ভাবে অতিষ্ট হেয় উঠেছে সচেতন মহল। সে বিভিন্ন কৌশল অবলম্বন করে দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় এক চাটিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেপ্তার এড়াতে মাদক সম্রাট ব্লাক জনি সচিয়ারবন এলাকাসহ তার নিজবাড়িতে সিসি ক্যামেরা বসিয়ে প্রশাসনের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল।
এ ব্যাপারে উল্লেখিত রতন এর মোবাইল ফোনে জানতে চাইলে গণমাধ্যমকে জানায়, সে ৬ মাস যাবৎ সিলেট জেলায় বসবাস করছে বলে ফোন লাইন কেটে দেয়।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, বন্দরে যোগদানের পর  আলোচিত জোড়া খুনের আসামি সহ    চুরি,  ডাকাতি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার  ও  নানা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ভুমিকা রেখেছি বলে আপনারা জানেন। বন্দরের সুচিয়ার বন এলাকার জেলা পুলিশ সুপার স্যারের পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী ব্লাক জনি ও তার স্ত্রী হাবিবা বেগম  তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। এদের নামে একাধিক মামলা রয়েছে। মাদক কারবারি পরিবারের  ভিত্তিহীন মিথ্যাচার অপপ্রচারে বন্দর থানা পুলিশ মুটেও ভিত নয়।  তবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। সাংবাদিক আর পুলিশ মিলেমিশে কাজ করলে সমাজ থেকে চিরতরে মাদক নির্মূল হবে।  সাংবাদিক ভাইদের সঠিক তথ্যের মাধ্যমে সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...