নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   চিড়াইপাড়া কলোনীতে চাঁদার দাবিতে বসত ঘর দখলের অভিযোগ 
দখল / চিড়াইপাড়া কলোনীতে চাঁদার দাবিতে বসত ঘর দখলের অভিযোগ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বন্দর প্রতিবপদকঃ বন্দরে ১ লাখ টাকা চাঁদা না পেয়ে বসত ঘর ভাংচুর ও লুটপাট  চালিয়ে  বসত ঘর দখলে নেওয়ার ঘটনায় নব্য স্বঘোষিত  মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামিক সমাজ কমিটির  আমীরসহ ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

করেছেন ভুক্তভোগী  চা দোকানী খোকন মিয়া।  গত রোববার (৩১ আগস্ট) রাতে  ভূক্তভোগী চা দোকানী খোকন মিয়া বাদী হয়ে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শুক্রবার ( ১৫ আগস্ট) বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের চিড়ইপাড়া কলোনীতে এ সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা ঘটে।।
ভুক্তভোগী  খোকন মিয়া জানান,   রোটারিয়ান অনুদানে  নির্মাণে ঘরটি ভাড়া নিয়ে রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) স্যানিটেশন সিস্টেম, এবং খাদ্য সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। সেবামূলক এ  কার্যক্রম বন্ধ হয়ে গেলে ঘরটি বুঝিয়ে দেন বিলপ্ত সংগঠনের প্রধান স্থানীয় বাসিন্দা রুমা বেগমকে। তার পর থেকে বসত ঘরে ছেলে হাসান ও  তার স্ত্রী বসবাস করে আসছে। হঠাৎ  করে ২/৩  মাস যাবত রকি বসত ঘরটি অফিস করার  জন্য  চাপ সৃষ্টি করে। বসত ঘরটি ভাড়া দিতে রাজি না হওয়ায়  এক পর্যায়ে রকি ও তার তার দলবলকে নিয়ে সংগঠনের নামে ১ লাখ টাকা চাঁদা দাবি করে নানা ভাবে  হুমকিদমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতা গত ১৫ আগস্ট সকালে হঠাৎ রকির নেতৃত্বে  ২০/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঘরের তালা ভেঙ্গে বসত ঘরে অনাধিকার ভাবে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে বাহিরে ফেলে দিয়ে  দরজায় তালা ঝুলিয়ে দিয়ে দখলে  নেয়।  এ ঘটনায় স্থানীয় ভাবে বিচার  না পেয়ে নিরূপায় হয়ে বন্দর থানায় উল্লেখিত সন্ত্রাসী বিরুদ্ধে লিখিত অভিযোগ  দায়ের করেছি। ঘরে তালা ঝুলিয়ে দখলে নেওয়া গত ১৬ দিন যাবত ছেলে ও ছেলের বউকে নিয়ে এক ঘরে মানবেতর জীবনযাপন করে আসছি।


রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) মানবসেবা প্রকল্পের ( চিড়ইপাড়া)  অঞ্চলের সভানেত্রী রুমা  বেগম জানান, সংগঠনের কার্যক্রম বিলুপ্তের  পর  খোকন মিয়ার ঘরটি খোকন মিয়াকে বুঝিয়ে দেওয়া হয়েছে।  ৫ আগস্টের পর  এলাকার  বির্তকিত লোকজন  চিড়ইপাড়া  মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামিক সমাজ কমিটি নামে একটি সংগঠন তৈরি  করে। তারপর থেকে এলাকায়  মব জাস্টিস সৃষ্টি  করে চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ সহ নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা।  এর আগেও   মসজিদের ইমামকে হত্যার গুজব ছড়িয়ে হাবিবুর রহমান নামে এক মানষিক প্রতিবন্ধীকে পুলিশের হেফাজতে থাকাবস্থায়  তাকে  পিটিয়ে রক্তাক্ত জখম করে টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে  নেওয়ার অভিযোগ রয়েছে এ কমিটির বিরুদ্ধে।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ বিষয়টি ওসি স্যার অবগত করা  হয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী বলেন, চিড়ইপাড়া কলোনীতে বসতঘরের ভাংচুর লুটপাট ও দখলের ঘটনায় অভিযোগ পেয়েছিপাঠানো হয়েছে।  পুলিশ বিষয়টি  তদন্ত করছে।  আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...