নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মৌলিক সংস্কার জুলাই গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে মিছিল
মিছিল / মৌলিক সংস্কার জুলাই গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে মিছিল
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মৌলিক সংস্কার জুলাই গণ হত্যার বিচার ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গণ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। শুক্রবার ( ৫ সেপ্টেম্বর ) বিকেলে চাষাড়া প্রেসক্লাব চত্বরে ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে গণ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসসামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।



‎প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে একটি ত্রুটিমুক্ত নির্বাচন ব্যবস্থা অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, প্রচলিত ‘ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট’ পদ্ধতির পরিবর্তে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু হলে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে এবং রাজনীতিতে কালো টাকা ও পেশীশক্তির প্রভাব হ্রাস পাবে। তিনি আরও বলেন, দেশের ইতিহাসে জুলাই মাসের গণহত্যা এক কালো অধ্যায়। এই বর্বরোচিত ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।


‎সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বলেন, দেশের মানুষ এখন একটি পরিবর্তন চায়। মৌলিক সংস্কারের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরও বলেন আমরা একটি শক্তিশালী, স্থিতিশীল ও জবাবদিহিমূলক সরকার চাই। আর এই সরকার গঠন করতে পারে কেবল আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। এই পদ্ধতি প্রবর্তিত হলে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি আমূল পরিবর্তন আসবে। জনগণের আস্থা ফিরে আসবে

‎এসময় ইসলামী আন্দোলন নারায়নগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম এর সভাপতিত্বে ও মোঃ জুবায়ের আলম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মুফতি ইসমাইল সিরাজি,, হাজ্বী আমান উল্লাহ, মোঃ মামুনুর রশিদ, মোঃ আব্দুল হান্নান, মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, এড, শফিকুল ইসলাম, মুফতি ইসহাক আল ফরিদী, মোঃ রুবেল সহ প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...