নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   মুকুলের ওপর হামলা মামলায় বজলুসহ ১৬ আসামীর জামিন
জামিন / মুকুলের ওপর হামলা মামলায় বজলুসহ ১৬ আসামীর জামিন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি বজলুর রহমানসহ ১৬ জন আসামী।সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো: আবু শামীম আজাদের আদালত এ জামিন প্রদান করেন।

এর আগে ০৭ সেপ্টেম্বর আদালতের কাছে আত্মসমর্পন করেন আসামীরা। আদালত মূলনথী প্রাপ্তি সাপেক্ষে সোমবার শুনানির দিন ধার্য্য করেন। এদিন উভয়পক্ষের শুনানি শেষে আদালত পুলিশ রিপোর্ট পাওয়া আগ পর্যন্ত আসামীদের জামিন প্রদান করেন। এ বিষয়ে আসামী পক্ষের আইনজীবী মো: মাসুদ রানা জানান, আসামীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের সময় শেষ হলে তারা ০৭ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেন। কিন্তু আদালত মূলনথী প্রাপ্তি সাপেক্ষে সোমবার শুনানির দিন ধার্য্য করেন। আজ উভয়পক্ষের শুনানি শেষে পুলিশ রিপোর্ট পাওয়া আগ পর্যন্ত আসামীদের জামিন প্রদান করেন আদালত। জামিন পেয়ে বজলুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা হয়েছিলো। আমরা ওই মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলাম। আজ আমরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করি। পরে আইনজীবীদের শুনানি শেষে বিজ্ঞ জজ আমাদের জামিন মঞ্জুর করেন। আশাকরি আমরা এ মামলায় ন্যায় বিচার পাবো এবং এ মিথ্যা মামলা থেকে আমরা বেকুসুর খালাস পাবো। মুকুলের ওপর হামলাকে অনাকাঙ্খিত উল্লেখ করে তিনি আরও বলেন, মুকুল সাহেবের সাথে আমার বিভিন্ন অনুষ্ঠানে কথাবার্তা হতো, এমনকি ওনার সাথে একত্রে আমি জেলও খেটেছি। ওনার সাথে আমার কোন বিরোধ নাই। আসল কথা হলো, ওনি ওখানে যাবে আমি জানিও না। আমাকে ওনি কখনও বলেও নাই যে, ওনি ওখানে যাবে। ওনি একটা কাজের এগ্রিমেন্ট সাইন করতে ওখানে গিয়েছিলেন। ওই কাজটা নাকি দেওয়ান এন্টার প্রাইজের নামে। ওটা নাকি আওয়ামী লীগের এক নেতা নারায়ণগঞ্জ জেলা মটর চালক লীগের সভাপতি আলাউদ্দিন নামে এক লোকের।

ওই কাজটা ওখানে তদারকি করতে গিয়েছিলো মুকুল সাহেব। এটা আমার নলেজের বাইরে। তো, ওখানে যাওয়ার পরে আলাউদ্দিন বিগত ফ্যাসিবাদি হাসিনা সরকার আমলে ওই এলাকা লোকজনকে অনেক অত্যাচার জুলুম করেছে। ওই বিক্ষোদ্ধ লোকজন আলাউদ্দিন আসার সংবাদ পেয়ে একত্রিত হয় এবং এক পর্যায়ে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। আমি এটার সাথে কোনভাবেই জড়িত ছিলাম না। সেখানে তিনি ওই আওয়ামী লীগের নেতা দ্বারা প্রভাহিত হয়ে আমার বিরুদ্ধে এ মিথ্যা মামলা করেছে। আজকের এ জামিনের মধ্যদিয়ে আমি মনেকরি প্রাথমিক একটা ন্যায় বিচার পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতেও আমরা আদালতের কাছে ন্যায় বিচার পাবো এবং আমরা সবাই এ মামলা থেকে মুক্তি পাবো।

প্রসঙ্গত, গত ২৯ জুন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিস্কৃত) আতাউর রহমান মুকুলের ওপর হামলার ঘটনা ঘটে। বন্দর হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে তাকে মারধর ও হেনস্থা করে একদল দুর্বৃত্ত। এ সময় তাকে বিবস্ত্র করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মুকুলকে উদ্ধার করে। পরবর্তিতে এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি বজলুর রহমানসহ ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ে আরও ২৫জনকে আসামী করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...