নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
কর্মশালা / দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্র ততিবেদকঃ  দেশকে পুষ্টি সমৃদ্ধ কৃষি উৎপাদন ও রপ্তানিতে এগিয়ে নিতে হলে বিষমুক্ত কৃষি উৎপাদন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. সাইফুল আলম।

তিনি বলেন, আমাদের কৃষকদের বিষমুক্ত উৎপাদনে আরও সচেতন হতে হবে। কৃষিকে এগিয়ে নিতে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। তাহলেই দেশ কৃষিতে অগ্রসর হবে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আয়োজিত জেলা পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মহাপরিচালক আরও বলেন, দেশে বিপুল পরিমাণ আলু উৎপাদন হলেও তা মানের কারনে বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে না। মাঠপর্যায়ে কাজ করা চৌকস কর্মকর্তারা কৃষি উদ্যোক্তাদের সহযোগিতা করলে এই খাত আরও এগিয়ে যাবে। প্রকল্প কেবল সহায়তা দেওয়ার জন্য হলেও প্রশিক্ষণে পাওয়া কৌশলগুলো মাঠে কাজে লাগাতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সব কাজেই বরাদ্দ থাকবে এমন নয়। বরাদ্দ না থাকলেও নিজ দায়িত্বে কৃষির উন্নয়নে এগিয়ে আসতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন, উপপরিচালক (প্রশাসন) মো. মুরাদুল হাসান, নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার, ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদারসহ কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিনজন অতিরিক্ত উপপরিচালক, পাঁচ উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, কৃষিপণ্য রপ্তানিকারক ও কৃষির সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা সভায় অংশ নেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...