নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি
নির্বাচন নিয়ে জবরদস্তি করলে সংঘাতের সৃষ্টি হবে হুশিয়ারি / বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আগামী নির্বাচন নিয়ে কেউ জবরদস্তি করতে চাইলে সংঘাতের সৃষ্টি হবে বলে হুশিয়ারি দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সকল ধরনের জবরদস্তির বিরুদ্ধে রুখে দাড়ানো আহবান জানান তিনি।

শুক্রবার সন্ধ্যায় শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। জোনায়েদ সাকি বলেন, দেশের মানুষ গণহত্যার বিচার চায়, সংস্কার চায় ও নির্বাচন চায় এবং আগামী ফ্রেরুয়ারীর মধ্যে সে নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র দেশের মানুষ মানবে না বরং প্রতিহত করবে।

তিনি বলেন, বিএনপি-জামাত- এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয়। অনেক সমন্বয়কদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। যারা ক্ষমতার চেয়ারে বসে ভাগাভাগি করছেন তাদের তথ্য দেশের মানুষ কাছে আছে। গণঅভ্যুত্থানের সুযোগ নিয়ে একদল উগ্রপন্থি মাজারে হামলা করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় বলেও উল্লেখ করেন জোনায়েদ সাকি।

ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিকের সভাপত্বিতে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জের সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশের আগে তিনি ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জের ৯ম জেলা সম্মেলনের পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোধন করেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...