নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত
আর্থিক অনুদান / বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ নগরীর অন্তত ৭০টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিশনপাড়া হোসিয়ারি সমিতি ভবনে অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতাদের দায়িত্ব দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে। আমরা নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের পাশে আছি। প্রতিটি মণ্ডপে নাশকতা প্রতিরোধে এবং নিরাপত্তা পর্যবেক্ষনের জন্য ১০ জন করে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। যে অশুভ শক্তি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে বা দেশী-বিদেশী শক্তি কোনো ষড়যন্ত্র বা অপকর্ম করার চিন্তা করে থাকলেও তা ব্যর্থ করে দেওয়া হবে। কোনো অশুভ শক্তিকে নারায়ণগঞ্জে স্থান দেওয়া হবে না।

শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সেখানে যারা হাত দিতে যাবে, তাদের হাত ভেঙে ফেলা হবে। তিনি আরও বলেন, বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না। অন্তর্বর্তী সরকারের প্রশাসন সঠিকমতো কাজ না করার কারণে অনেক সময় অনেক ঘটনা ঘটে যায়। তবে, বিএনপি যদি আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তবে কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্খিত ঘটনা ঘটবে না।অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিএনপি নেতা শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংঙ্কর কুমার দে, নারায়ণগঞ্জ আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, পূজা উদযাপন পরিষদের নেতা পরিতোষ কান্তি সাহা, সরোজ কুমার সাহা, মহিল দল নেত্রী দিলারা মাসুদ ময়না, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সিপন সরকার শিখনসহ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...