নারায়ণগঞ্জ  বুধবার | ১০ই জুন, ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ২৩শে জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা
 প্রচ্ছদ   রাজনীতি   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট
জেলা প্রথম ক্লাব ৫৩ বছরে পদার্পন / লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রাকিব উল হাসান- নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের প্রথম প্রতিষ্ঠিত লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ৫৩ বছরে ক্লাবের নতুন কমিটির অভ্যর্থনা ইন্ডাকশন ইনস্টলেশন ও চার্টার নাইট অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর রাতে রবিবার নগরীর বাঁধন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ২ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা (এমজেএফ)। সম্মানিত অতিথি ছিলেন প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর মহসিন ইমাম চৌধুরী (পিএমজেএফ),
দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর এমরান ফারুক মঈন (পিএমজেএফ)।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের থিমসং গান পরিবেশন করা হয়। পরে অতিথিদের নিয়ে ডিস্ট্রিক্ট গভর্নর কেক কাটেন। এসময় অতিথিদের উপহার প্রদান করে সম্মানিত করা হয়। এসময় ক্লাবের নতুন কমিটিকে পরিচিত করিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।

উপস্থিতি ছিলেন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট লায়ন নাসির উদ্দিন মন্টু, ক্লাব সেক্রেটারী লায়ন এ্যাডভোকেট বিএম হোসেন, টেজারার লায়ন এ্যাডভোকেট জাকির হোসেন, লায়ন হায়দার আলী বাবলু,
সার্ভিস চেয়ারপার্সন লায়ন শায়েদুল ইসলাম শাকিল, ক্লাব ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মোস্তাফিজুর রহমান, এলসিআইএফ ক্লাব কো-অর্ডিনেটর লায়ন মোঃ মাহাবুব এ এলাহী, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন সাদিয়া আফরোজ মুক্তি উপস্থিত ছিলেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...