নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি
আহবান / আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন সাধারণ জনগণক উদ্দেশ্যে করে আহ্বান জানিয়েছেন আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য।

আজ বুধবার বেলা ১১ টায় তার অফিসে গণমাধ্যম কর্মীরা ৫ দিনে ৩টি হত্যার ঘটনা সম্পর্কে সাক্ষাৎকার নিতে গেলে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, দেশের প্রচলিত আইনশৃঙ্খলা ব্যবস্থা ও বিচার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে নিজের হাতে আইন তুলে নেওয়া কখনোই সমাধান হতে পারে না। এতে করে সমাজে অরাজকতা সৃষ্টি হয় এবং নিরপরাধ কেউও অন্যায়ের শিকার হতে পারেন।ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “অপরাধ করলে শাস্তি দেওয়ার অধিকার কেবল রাষ্ট্র ও আদালতের। জনগণের কাজ হচ্ছে অপরাধীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে সেটি নিজেই একটি অপরাধ হিসেবে গণ্য হবে।”


তিনি আরও জানান, সম্প্রতি বিভিন্ন জায়গায় ছোটখাটো ঘটনার জেরে মানুষকে মারধর বা গণপিটুনির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং অপরাধ প্রমাণের আগেই শাস্তি হয়ে যাচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের সামিল।
ওসি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, “অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনার দায়িত্ব পুলিশের। তাই কোনো ঘটনায় উত্তেজিত না হয়ে দ্রুত থানায় খবর দিন। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।”
তিনি আশ্বস্ত করেন, আড়াইহাজার থানা সর্বদা জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে কাজ করছে। জনগণ সহযোগিতা করলে যেকোনো অপরাধ দমন করা সহজ হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...