নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   বিজয়া দশমী বিসর্জনে র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন
আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তা ব্যাবস্থা জোরদার / বিজয়া দশমী বিসর্জনে র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আসন্ন বিজয়া দশমী উপলক্ষে নারায়ণগঞ্জসহ র‍্যাব-১১ এর সকল আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিমা বিসর্জনের মতো জনসমাগমপূর্ণ অনুষ্ঠানকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র‍্যাব পূর্ণ প্রস্তুত।

র‍্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল এএইচএম সাজ্জাদ হোসেন জানিয়েছেন, দুর্গাপূজার শেষ দিনে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। এই সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অতিরিক্ত টহল ও মোবাইল টিমের সংখ্যা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে চেকপোস্ট। বিসর্জন ঘাট ও মণ্ডপ এলাকায় নিবিড় গোয়েন্দা নজরদারি বজায় রাখতে সাদা পোশাকের টিমও দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সদস্যরা সার্বক্ষণিক মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।”
প্রতি বছরের মতো এবারও পূজার শেষ দিনে নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে হাজারো ভক্ত ও দর্শনার্থী প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে অংশ নেবেন। ভক্তদের এই প্রতিমা বিসর্জন যাতে সম্পূর্ণ নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সেই লক্ষ্যেই র‍্যাব শেষ মুহূর্ত পর্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...