নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   মেয়েকে বাঁচাতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মায়ের দুই নারী আহত
মর্মান্তিক / মেয়েকে বাঁচাতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মায়ের দুই নারী আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতপিষ্ট মেয়েকে বাঁচাকে গিয়ে মা নিজেই বিদ্যুতস্পর্শে মারা গেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার ছোট বিনাইরচর এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়া বিদ্যুত স্পর্শে আহত হয়েছে নিহতের মেয়ে ও তার শ্বাশুরী।

নিহত মায়ের নাম রোজিনা আক্তার (৩৫)। সে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কামারপাড়া এলাকার সোহেলের মিয়ার স্ত্রী। আড়াইহাজারে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করার কারণে অত্র এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত এক মাস আগে সোহেল মিয়া তার পরিবার পরিজন নিয়ে স্থানীয় একটি কারখানায় কাজ করার সুবাদে বাসা ভাড়া নিয়ে ছোট বিনাইরচর মৃত নুরুল আমিনের ছেলে শফিকুল ইসলামের বাড়িতে উঠে। উর্ধ্বমূখী সম্প্রসারণ করায় ওই বাড়ির দোতলা দিয়ে বিদ্যুতের কভারবিহীন তারের সংযোগ লাইন যায়। ছাদ থেকে তারের দুরত্ব শরীরে স্পর্শ করে করলে বাড়ির মালিক স্থানীয় বিদ্যুত অফিসে কভার তার অথবা সংযোগ অন্যত্র দিয়ে ঘুরিয়ে নেয়ার জন্য বার বার তাগাদা দেয়। বিদ্যুত বিভাগ বিষয়টি নিয়ে উদাসীনতা দেখার অভিযোগ করে বাড়ির মালিক। এর ফলে অত্যন্ত ঝুঁকি নিয়ে ছাদে উঠানামা করতে হয়। বৃহস্পতিবার নতুন ভাড়াটিয়ার মেয়ে সুরভী আক্তার (১৪) টিকটকের অভ্যাস থাকায় দোতলায় মোবাইল নিয়ে টিকটক করতে যায়। এসময় অসাবধানতা বসত সুরভীর কপাল তারে স্পর্শ করে। তাকে বাঁচাতে গিয়ে সুরভীকে ধাক্কা দিতে গিয়ে মা রোজিনা আক্তার ও তার দাদী মাসুদা বেগম (৬০)। এতে তিনজনই বিদ্যুত স্পর্শে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রোজিনা আক্তারকে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষনা করেন। এর মধ্যে সুরভীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় স্বজনরা।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে এ ঘটনা নিশ্চিত করেন।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিটি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার টি এম মেসবাহ উদ্দীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যুত অফিস থেকে একটি টীম পাঠানো হয়েছে। এ ব্যপারে একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। তদন্ত রিপোর্টে ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, যখন বিদ্যুত সংযোগ দেয়া হয় ভবনটি ছিলো একতলা। পরে উর্ধ্বমূখী সম্প্রসারণ করায় বিদ্যুতের তারের দুরত্ব কমে যায়। তাই ওই এলাকায় আরও বড় বিদ্যুতের খুটি বসানোর উদ্যোগ নেয়া হয়। ভিকটিমের বাড়ির এক পাশে খুটি বসানো গেলেও প্রতিবেশিদের বাঁধায় অন্যপাশে খুটি স্থাপন করা নিয়ে জটিলতা তৈরি হয়। জটিলতা নিরসন করে দ্রুততম সময়ে খুটি বসানো হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...