নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   মাসুদুজ্জামান মাসুদের পক্ষে মুছাপুরে তারেক রাহমানের ৩১ দফা প্রচার কার্যক্রম অনুষ্ঠিত
প্রচারনা / মাসুদুজ্জামান মাসুদের পক্ষে মুছাপুরে তারেক রাহমানের ৩১ দফা প্রচার কার্যক্রম অনুষ্ঠিত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে আজ শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) মুছাপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণাকৃত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনসাধারণের মাঝে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই প্রচার কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন, রাষ্ট্র সংস্কার এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের আহ্বান তুলে ধরা হয়। নেতৃবৃন্দ স্থানীয় জনগণকে বিএনপির ঘোষিত ৩১ দফার মূল উদ্দেশ্য ও তাৎপর্য সম্পর্কে অবহিত করেন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্হ্বান জানান।

কর্মসূচির আয়োজন ও নেতৃত্ব দেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি কামাল হোসেন,

মুছাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবুল মিয়া, বন্দর উপজেলা কিশোর দলের সদস্য সচিব সেলিম মাহমুদ, মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, এবং নূর হোসেন, সাঈদ, কামরুল, মিজান, টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের ঘোষণাকৃত এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...