নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া
গণসংযোগ / বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গণমানুষের নেতা মোহাম্মদ শাহ আলম গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে জনগনের ব্যাপক সাড়া দেখা গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাংলাবাজার ডাইং সংলগ্ন মাঠ থেকে কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড, ২নং ওয়ার্ড এবং ৩নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় মোহাম্মদ শাহ আলম পথচারী, দোকানপাট ও বিভিন্ন জনসাধারণের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন।এসময় গণসংযোগকালে সামাজিক, সাম্প্রদায়িক ও রাজনৈতিক সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে মোহাম্মদ শাহ আলম বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অনুসরণ করে ধানের শীষের আদর্শে জনগণের জন্য কাজ করতে চাই। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সর্বস্তরের মানুষের নাগরিক অধিকার রক্ষা হবে। সেই লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ৩১দফা বাস্তবায়ন কর্মসূচি চলমান রেখেছি আমরা।

তিনি আরও বলেন, আমাকে আপনাদের ঘরের সন্তান মনে করবেন।আমি সুখে দুখে আপনাদের পাশে থেকে আপনাদের একজন গোলাম হয়ে কাজ করতে চাই। দল আমাকে মনোনীত করলে আমি ওয়াদা করছি এই ফতুল্লায় আর কোন সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, দখলদারিত্ব চলতে দেওয়া হবে না।

নিজের জীবনের বিনিময়ে হলে আমি এই ফতুল্লার জলাবদ্ধাতা নিরসন করবো।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, ফতুল্লা থানা বিএনপির সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম পান্না মোল্লা, কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সালাউদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম, ইকবাল হোসেন, আমিনুল শিকদার, শাহীন মুন্সি, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরাফাত আলম জিতু, নারায়ণগঞ্জ জেলা জিসাস এর সভাপতি আবদুল মজিদ কান্তি, জেলা জিসাস এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, ফতুল্লা থানা জিসাস এর সভাপতি সাঈদ দেলোয়ার মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...