নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   রাজনীতি   গণসংযোগে মানুষের সাড়া পাচ্ছি বিএনপির গণজোয়ার সৃস্টি হয়েছে – মাসুদুজ্জামান মাসুদ
গণসংযোগ / গণসংযোগে মানুষের সাড়া পাচ্ছি বিএনপির গণজোয়ার সৃস্টি হয়েছে – মাসুদুজ্জামান মাসুদ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ  বলেছেন, গণসংযোগে মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। জাতীয়তাবাদী দলের গণজোয়ার সৃস্টি হয়েছে। আগামী নির্বাচনে মানুষ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

বৃহস্পতিবার ২০ নভেম্বর  মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরন ও গণসংযোগ শেষে গণমাধ্যমের কাছে এসব কথা বলেন, মাসুদুজ্জামান মাসুদ।
বর্ধিত গণসংযোগ এবং প্রচারপত্র বিতরণ কার্যক্রম আগামী জাতীয় নির্বাচনের প্রাক্কালে এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় ও ৩১ দফার তথ্য উপস্থাপনার ধারাবাহিক অংশ । শহরের ২নং গেট, থেকে গণসংযোগটি শুরু হয়ে ১নং গেট, ১৫ নং ওয়ার্ডের টান বাজার, মিনা বাজার এলাকা অতিক্রম করে। স্থানীয় দোকানপাট, বাজার এলাকা, গণজমায়েতস্থল এবং পথচারীদের সাথে মাসুদুজ্জামান মাসুদ কথা বলে তারেক জিয়ার ৩১ দফার বার্তা পৌচে দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন। এসময় স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, ছাত্রসমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। কার্যক্রম চলাকালে গণসংযোগে অংশগ্রহণকারী স্থানীয়রা তাদের দৈনন্দিন সমস্যা, অবকাঠামোগত ঘাটতি, বাজার ব্যবস্থাপনা, যানজট, জলাবদ্ধতা, কিশোরদের ক্রীড়া সুবিধার অভাব, নিরাপত্তাজনিত উদ্বেগসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
গণসংযোগের সময় মাসুদুজ্জামান মাসুদ আরো বলেন,
আমরা ১৫ নম্বর ওয়ার্ডে ৩১ দফার বার্তা মানুষের ঘরে ঘরে, মার্কেট ও দোকানগুলোতে পৌঁছে দিয়েছি। জনসাধারণের থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি, যা জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের উদ্দীপনা ও বিশ্বাসকে প্রকাশ করছে। আশা করি, সামনে আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জের বন্দর এবং নগরের জনগণ দলটিকে বিপুল ভোটে সমর্থন করবেন। আমাদের এই কার্যক্রম প্রতিদিনের মতো অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ যারা আমাদের পাশে রয়েছেন, তাদের আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এছাড়াও গণসংযোগে অংশ নেওয়ার জন্য ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও পরিচালক মহোদয়কে তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও জানান, জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যমে এলাকাবাসীর চাহিদা, সমস্যা এবং উন্নয়নের সম্ভাবনা বোঝা যায়, যা ভবিষ্যৎ পরিকল্পনা এবং কার্যক্রম প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক; আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, সদস্য মহানগর। বন্দর থানা বিএনপির; সভাপতি শাহেন শাহ্, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। গণসংযোগের সময় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন মাসুদুজ্জামান এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এলাকাজুড়ে জনসমাগম থাকলেও ছোটখাটো যানজট ছাড়া উল্লেখযোগ্য কোনো সমস্যা দেখা যায়নি। স্থানীয় স্বেচ্ছাসেবক দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সার্বিক পরিবেশ নিয়ন্ত্রিত থাকে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...