নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   এইচএসসি পড়ুয়া তরুনী অমির বিয়ের এক বছর না পেরোতেই ঝুলন্ত লাশ উদ্ধার
এইচএসসি পড়ুয়া তরুনী অমির বিয়ের এক বছর না পেরোতেই ঝুলন্ত লাশ উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

ফতুল্লা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় মানসুরা আক্তার অমি (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮টায় ফতুল্লার সস্তাপুর এলাকায় রাজ্জাকের ভাড়া বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মানসুরা আক্তার অমি কুমিল্লা জেলার বুড়িচং থানার হোসেনপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে এবং স্বামী হাসিবুল হাসান হৃদয় (১৯) মাদারীপুর জেলার শিবচর থানার মোজাফফরপুর গ্রামের হযরত আলীর ছেলে। হযরত আলী সপরিবারে ফতুল্লার সস্তাপুর এলাকায় রাজ্জাকের ভাড়াটিয়াবাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করেন। নিহতের শ্বশুর হযরত আলী জানান, তার ছেলে হৃদয় একটি কলেজে এইচএসসিতে পড়ে। ফেসবুকে গত বছর এইচএসসি পড়ুয়া অমির সঙ্গে হৃদয়ের পরিচয় ও প্রেম-ভালোবাসার সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কে তারা দুজন ঘর ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। পরে উভয় পরিবার তাদের খুঁজে বের করে বিয়ে করিয়ে দেওয়া হয়। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেননি হযরত আলী ও তার ছেলে হৃদয়। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ জানান, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। বিকেলে ময়না তদন্ত শেষে অমির লাশ পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...