নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চাইলেন – রনি
দোয়া কামনা / দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চাইলেন – রনি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।‎ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় জেলা যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।


‎সভাপতির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ্য। তিনি এমন একজন আপোষহীন নেত্রী যে কিনা নিজের কথা না ভেবে দেশ ও মানুষের কথা ভেবেছেন। কখনো ভোগবিলাস বা নিজের স্বার্থের কথা চিন্তা করেন নি। এজন্য তিনি জেল খেটেছেন, সন্তান হারিয়েছেন কিন্তু তবুও দেশের প্রশ্নে কখনো আপোষ করেননি।
‎তিনি আরও বলেন, যখন তিনি কারাগারে ছিলেন তখন বিভিন্নভাবে তাঁকে হত্যা করার চেষ্টা করা হয়েছে।

নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন তিনি। অথচ দেখুন আজকে আল্লাহ তাঁকে কতটুকু সম্মান প্রদান করেছেন। সারাদেশের মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলেই তাঁর সুস্থ্যতার জন্য দোয়া করছে। এখানে কোরআনের পাখিরা আছে, ইমাম সাহেব আছেন এছাড়াও উপস্থিত সকলের কাছে আমি অনুরোধ করবো আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। যাতে করে খুব দ্রুত সুস্থ্য হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসেন।
‎এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল, ফতুল্লা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, রুপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলন, আশরাফ মোল্লা, মশিউর রহমান শান্ত, ইসমাইল মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎বক্তব্য শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...